‘মা অনেক বেশি কুল’, ‘Velentine’s Day’ -তে ‘মধ্যমা’ প্রদর্শন স্বস্তিকার, ভাইরাল ছবি

মাত্র ১৮ বছর বয়সে বিবাহিত জীবন শুরু করেছিলেন স্বস্তিকা। এরপর আসে সন্তান। এই সবকিছুর মধ্যেই লড়াই করে বেঁচে থাকা শিখেছেন তিনি। এক সময় একা মেয়েকে মানুষ করতে গিয়ে সমাজের নানা বাধার সম্মুখীনও হতে হয়েছে তাকে। তবুও, তিনি সবসময়ই ব্যতিক্রমী।

তবে, ঘর ভাঙলেও, আইনিভাবে এখনও ডিভোর্সি নন স্বস্তিকা। তবুও, স্বস্তিকা সবসময়ই খবরের শিরোনামে। জীবনকে অন্যভাবে ভালোবাসতে, উপভোগ করতে শিখিয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রির বেশ কিছুজনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে বহুবার। তবে আপাতত তিনি সিঙ্গল। কিন্তু, প্রেমদিবসে চারিদিকে যে হারে প্রেমের উদযাপন দেখা গিয়েছে, তাতে গা না ভাসিয়ে খানিক অন্যরকম কিছু করার চেষ্টা করেছেন তিনি।
চারিদিকে যখন ভালোবাসা সপ্তাহ উদযাপনে সকলে মেতে, ঠিক তখনই একেবারে অন্যমুডে স্বস্তিকা। ভ্যালেন্টাইন দিবসকে রীতিমতো মধ্যমা দেখালেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

“হ্যাপি” শব্দ কেটে একটি পোস্টারে একটি ‘অশ্লীল শব্দ’ ব্যবহার করে তিনি নিজের মধ্যমা তুলে ধরে পোজ দিয়ে ছবি তুলেছেন।এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।মায়ের এমন রূপে তিনি লিখেছেন, ‘মা আমার চেয়ে অনেক বেশি কুল। এই ছবি আবারও প্রমাণ করল।’