শুভশ্রী-শ্রাবন্তী, দুই ‘বোনের’ মাঝে কে এই নারী? জেনেনিন তার পরিচয়

বলিউড কিংবা টলিউড, এখানে নারী কিংবা পুরুষ যারাই নতুন সম্পর্কে গেছেন তা টিকবে না বলে অগ্রিম বলে দিতে পারেন নেটিজেনরা। সে সম্পর্ক হোক বন্ধুত্ব কিংবা প্রেম, হোক নারীতে কিংবা পুরুষে। দীর্ঘদিনের চর্চিত অভ্যাস যেন এখন ধ্রুবসত্যে পরিণত হয়েছে।

তবে তার ব্যতিক্রম দেখা গেছে টলিউডে আগমন হওয়া নতুন দুই ‘বোনের’র। তারা হলেন শুভশ্রী গাঙ্গুলি ও শ্রাবন্তী চ্যাটার্জী। পশ্চিমবাংলার সিনেমা জগতেও দুজনই প্রথম সারির নায়িকা। এমন ভালো বন্ধুত্ব পারিবারিক আবহে ধরা দিয়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি ইন্সটাগ্রামে এক পোস্টে এমনটিই লক্ষ্য করা গেছে।

শুভশ্রীর বোন দেবশ্রী গাঙ্গুলির সঙ্গেও রয়েছে শ্রাবন্তীর দারুণ সখ্যতা রয়েছে। দেবশ্রীর শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, শ্রাবন্তীকে তাকে জড়িয়ে ধরে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, জড়িয়ে ধরা। ওই পোস্টের উত্তর দিয়েছেন শ্রাবন্তীও। লিখেছেন, কী মিষ্টি। এই নতুন বন্ধুত্বের প্রশংসা করেছেন নেটিজেনরা। মিমি-নুসরতের বন্ধুত্ব ভেঙেছে, তাদেরটা যেন অটুট থাকে এমনটাই চাইছেন সবাই।

 

View this post on Instagram

 

A post shared by Deboshree Ganguly (@deboshreeganguly_dg)

কয়েক মাস আগে রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের জন্মদিনে টলিপাড়ার যে কয়েকজন তারকাকে দেখা গেছে তার মধ্যে হাজির থাকতে দেখা গেছে শ্রাবন্তীকে। শুভশ্রীর দ্বিতীয়বার মা হওয়ার সময়ও হাজির ছিলেন শ্রাবন্তী। তাদের ভক্তদের একটাই প্রশ্ন, “মিমি-নুসরতের পরিণতি হবে না তো ওদের বন্ধুত্বে?” টলিপাড়ার এই নতুন বন্ধুত্ব কতদিন থাকে, সে উত্তর অবশ্য লুকিয়ে রয়েছে সময়ের হাতে। সময়ই বলে দেবে সম্পর্কের দৈর্ঘ্য।