‘তুই আর তোর…’, প্রাক্তনের বর্তমান প্রেমিকা সোহিনীকে দেখে একি বললেন ইমন

টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে প্রাক্তন প্রেমিক শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। যদিও এখনও পর্যন্ত তাঁরা নিজেদের সম্পর্কের কথা অফিসিয়াল করেননি। কিন্তু সম্প্রতি সোহিনী এক বিয়েবাড়িতে শোভনের সঙ্গে উপস্থিত হয়ে নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন।
সেই বিয়েবাড়ির ছবি সোহিনী নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবিতে তাকে শাড়িতে দেখা যায়। ছবিটি দেখে মন্তব্য করেন ইমন চক্রবর্তী। ইমন লিখেন, “তুই আর তো শাড়ি।”
ইমন ও শোভনের অতীতের প্রেমের সম্পর্ক সবার জানা। কিন্তু ইমন যে সোহিনীর বর্তমান সম্পর্কের কথা শুনেও তাকে সম্মান করেন, তা তার এই মন্তব্য থেকে স্পষ্ট।
View this post on Instagram
ইমন বলেন, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”
ইমনের এই মন্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, “প্রাক্তনের বর্তমানকেও সম্মান করা উচিত। ইমন সেটাই প্রমাণ করেছেন।”