ছাঁকনি নিয়ে র্যাম্পে হেঁটে ‘উরফি লাইট’ তকমা পেলেন অনন্যা! বন্ধুর সমর্থনে কী করলেন সুহানা খান
January 26, 2024

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ডিজাইনার রাহুল মিশ্রের হাউট কাউচার কালেকশনে রানওয়ে ওয়াক করেছেন। এটাই ছিল তার এই আন্তর্জাতিক ফ্যাশন শো-তে ডেবিউ।
অনন্যা কালো এবং সোনালি স্ট্র্যাপলেস পোশাকে রানওয়েতে হাজির হন। তবে সবচেয়ে বেশি যা নজর কাড়ে তা হল নেট দিয়ে তৈরি গোল ছাঁকনির মতো একটা জিনিস। যা তিনি ধরেছিলেন হাতে, একেবারে সামনে। যা আকারে অনেকটাই বড়। যার গায়ে রঙিন প্রজাপতিদের মেলা। সাদা আর হলুদ জরির নকশা ছিল সেই ছাকনিতে।
অনন্যার এই লুক বেশ ট্রোল হয়েছিল। অনেকে তো এটিকে ‘উরফি লাইট’ বলেও সম্বোধন করে বসেছেন। তবে অনন্যার বন্ধু এবং সহ-অভিনেত্রী সুহানা খান তার এই লুক নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি তার ইনস্টাগ্রামে অনন্যার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “অনন্যা, তুমি আমার গর্ব!”