‘চালুনি হাতে করবা চৌথের অনুশীলন?’ র‌্যাম্পে হেঁটে ট্রোলের মুখে অনন্যা পান্ডে

প্যারিস হাল্ট কালচার উইক ২০২৪-এ ডেবিউ করলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ডিজাইনার রাহুল মিশ্রার হয়ে শো-স্টপার হয়েছিলেন বলি ডিভা। নাটকীয় ‘সুপারহিরো’ আউটফিটে র‌্যাম্পে একেবারে চমকে যাওয়া লুকে দিয়েছেন অনন্যা।
এ দিন কালো-সাদা-সোনালি শিমারি ড্রেসের সঙ্গে প্রজাপতির নাটকীয় চালুনি রিং হাতে নিয়েছিলেন অনন্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে র‌্যাম্প ওয়াকের ভিডিও শেয়ার করে অনন্যা লিখেছেন, ‘প্যারিস কালচার উইকে রাহুল মিশ্রার জন্য হাঁটছি।

অনন্যার র‌্যাম্প ওয়াকের ছবি দেখে রীতিমতো অবাক ভক্তরা। অনেকেই মনে করছেন, অনন্যা হয়তো বয়সে সব থেকে ছোট অভিনেত্রী যিনি আন্তর্জাতিক স্তরে র‌্যাম্পে প্রথম হেঁটেছেন।

অনেকেই অনন্যাক প্রশংসা করেছেন, আবার একাংশ নেটিজেন ‘নাইট ম্যানেজার’-এর সঙ্গে তার রোম্যান্স নিয়েও মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ট্রোল করে অভিনেত্রীকে বলেছেন, ‘চালুনি হাতে করব চৌথের অনুশীলন?’

উল্লেখ্য, অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে চর্চায় অনন্যার সম্পর্ক। বি-টাউনের তারকা জুটি ‘ডুবে ডুবে জল খেলে’ও পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সকে কিন্তু ফাঁকি দিতে পারেননি তারা। নতুন বছর উদযাপনেও একসঙ্গে বিদেশে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। চাঙ্কি পাণ্ডে কন্যার সঙ্গে বলিউডের ‘নাইট ম্যানেজার’-এর রোম্যান্স এখন ওপেন সিক্রেট। কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে তো সেই প্রেমের বহিঃপ্রকাশও ঘটেছে আকারে-ইঙ্গিতে।