‘আমি এখন থেকে এক জন মা’, ‘মা’ হলেন অভিনেত্রী ঋ! সন্তানেই নামও ঠিক করলেন অভিনেত্রী
January 17, 2024

টলিউডের ছকভাঙা সাহসী অভিনেত্রী ঋ সেন। ছোট পর্দার চেনা মুখ, তবে বড় পর্দায় বা ওয়েব সিরিজে তাঁকে দেখা যায় না তেমন। একাকি জীবনে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর জীবনে এসেছে নতুন এক সদস্য। মা হয়েছেন ঋ।
শুক্রবার রাতে ঋর ফেসবুক পোস্টে সবাই চমকে গেলেন। তিনি লিখলেন, “আমি এখন থেকে এক জন মা।” এই পোস্ট দেখে অনেকেরই চোখ ছানাবড়া। ঋ কিন্তু কোনও সন্তানের জন্ম দেননি। বরং এক চারপেয়ে সারমেয়ের মা হয়েছেন অভিনেত্রী। সন্তানের নাম দিয়েছেন নবদ্বীপ।
ঋর প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। এরপর থেকে একাকী জীবনে ছিলেন তিনি। কিন্তু নবদ্বীপের আগমনে তাঁর জীবনে নতুন আলো এসেছে। পোস্টে ঋ লিখেছেন, “নবদ্বীপ আমার জীবনের নতুন অধ্যায়। আমি খুবই খুশি।”
ঋর এই পোস্টে শুভেচ্ছা জানাতে ভিড় জমালেন তাঁর অনুরাগীরা। অনেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।