“বলিউডে কাজের অপেক্ষা না করে বাংলায় ছবি করে এটা জাতীয় স্তরে নিয়ে যাবো” : জিৎ

জিতের বিশ্বাস, বাণিজ্যিক ছবি ছাড়া টলিউডের উন্নতি করা সম্ভব নয়। তিনি বলেন, “বাংলায় কমার্শিয়াল ছবির দর্শক সবচেয়ে বেশি। কিন্তু এই ধরণের ছবি তৈরির ক্ষেত্রে নির্মাতা ও অভিনেতাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।”
জিৎ জানান, “চেঙ্গিজ’র সাফল্যের পর বলিউড থেকে তাঁর কাছে অফার এসেছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।” তিনি বলেন, “বলিউডে কাজের অপেক্ষা না করে বাংলায় ছবি করে এটা জাতীয় স্তরে পৌঁছে দিতে পারাটা আমার কাছে বেশি জরুরি এবং চ্যালেঞ্জিং।”
জিৎ জানান, “কেরিয়ারের এই পর্যায়ে এসে একের পর এক নতুন নায়িকার সঙ্গে ছবি করছেন। কোয়েল-শুভশ্রীর মতো নিজের পুরনো হিরোইনদের সঙ্গে দেখা যাচ্ছে না তাঁকে।” তিনি বলেন, “তেমন গল্প এলে নিশ্চয়ই করবো। ইন্ডাস্ট্রিতে আমার প্রত্যেক সতীর্থের সঙ্গে সম্পর্ক ভালো। আজ অবধি কারোর সঙ্গে অশান্তি বা ঝামেলার কারণে কথা বলা বন্ধ করেছি বলে মনে পড়ে না।”