কবে আসছে রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান? অবশেষে মুখ খুললেন ‘মাসি’ দেবশ্রী

রাজশ্রী পরিবারে নতুন অতিথির আগমনের অপেক্ষায় সবাই। গঙ্গোপাধ্যায় ও চক্রবর্তী পরিবারে এখন সাজো সাজো রব। শুভশ্রীর দিদি, অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপধ্যায় জানান, শুভশ্রীর এখন ৯ মাস চলছে। আগত সদস্যের জন্য বর্ধমানের বাড়িতে কিছু নতুন জিনিসপত্রও কিনে রেখেছেন শুভশ্রীর মা।

দেবশ্রী বলেন, “শুভশ্রী এখন ৯ মাস চলছে। আমরা ভীষণভাবে অপেক্ষা করে আছি পুচকুর জন্য। মনে হচ্ছে কখন দেখব ওকে, কোলে নেব। আমাদের বর্ধমানের বাড়িতেও প্রস্তুতি তুঙ্গে। আমার মা ফোন করে খোঁজও নিচ্ছেন। আগত সদস্যের জন্য বর্ধমানের বাড়িতে কিছু নতুন জিনিসপত্রও কিনে রেখেছেন শুভশ্রীর মা। সকলেই ভাবছেন কখন তাকে দেখবেন। তবে উৎসাহ উদ্দীপনার মধ্যেই আমার প্রার্থনা, সবকিছু যেন সুস্থভাবে হয়।”

এদিকে ডিসেম্বরেই রয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। তবে রাজ-শুভশ্রী সেই চলচ্চিত্র উৎসব নয়, তাঁর পরিবারে আসন্ন আরও বড় উৎসবের অপেক্ষায় রয়েছেন। দেবশ্রীর কথায়, “ফিল্ম ফেস্টিভ্যাল প্রত্যেক বছর হলেও এই ফেস্টিভ্যাল তো আর প্রত্যেক বছর হয় না!”