মিশকা সেজে হাজির ‘অনুরাগের ছোয়া’র জয়, কেমন ছিল অভিজ্ঞতা? জানালো প্রারব্ধি নিজেই

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা সেজেছেন সেনগুপ্ত পরিবারের ছেলে জয় সেনগুপ্ত। গল্পে আসল মিশকাকে জেলে যেতে হয়, তাই জয় সেনগুপ্তকে সাজ নিতে হয় নারীর।

প্রারব্ধি বলেন, গল্পের জন্যই মিশকা সাজা আমার। বাড়ির বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। কারণ, তারা জানতে পেরেছে, মিশকা জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই ওদের বোঝাতে দীপা, আমি আর সূর্য মিলে একটা নাটক করছি। এ জন্যই এই সব সাজ। আমার বেশ ভালোই লেগেছে। এই প্রথম নিজেকে এমন অন্য ভাবে দেখলাম, তাই আরও ভালো লাগছে।

সিরিয়ালে নিজের নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অভিনেতা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন,
একদম মিশকার মতো।

তাঁর সহ-অভিনেতা প্রীতম দাস মন্তব্য করেছেন, “বাইসেপওয়ালা মিশকা।” কিছু দিন আগে প্রীতমকেও দর্শক দেখেছিলেন এমনই একটি রূপে। ‘রাঙা বউ’ সিরিয়ালে মহিলার সাজে সেজে দর্শকের সামনে হাজির হয়েছিলেন অভিনেতা।

সূত্র-আনন্দবাজার