DNA রিপোর্ট তো আর মিথ্যা বলে না, মিশকার সন্তানকে মেনে নেবে লাবণ্য! মহাধামাকা পর্ব ‘অনুরাগের ছোয়া’য়

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় আসতে চলেছে বাম্পার টুইস্ট। সূর্য-দীপার প্রেমের গল্পে এবার ঝড় তুলতে চলেছে খলনায়িকা মিশকা।
গত পর্বের শেষে দেখা গিয়েছিল, সেনগুপ্ত বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। সূর্য নির্দোষ প্রমাণিত হওয়ার পর এই পুজোটি ছিল তার জন্য বিশেষ। কিন্তু সেই সময় হাসপাতালে থেকে সূর্যকে ফোন আসে। ফোনে মিশকা জানায়, সে গর্ভবতী।
এই খবর শুনে সূর্য হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে, মিশকা আবারও তার জীবনে নতুন সমস্যা তৈরি করতে চাইছে। কিন্তু লাবণ্যর কথায় বাধ্য হয়ে সূর্য মিশকার সন্তানের বাবা হিসেবে বন্ডে সই করে।
মিশকাও এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে তার সন্তানকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখতে চায়। কারণ সে জানে, এই সন্তানই তার হাতিয়ার হয়ে দাঁড়াবে সূর্যকে দীপার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য।
এবার দেখা যাক, মিশকার এই ভয়ানক পরিকল্পনা আদৌ সফল হয় কিনা।