পর্দার মতো বাস্তবেও সাপে-নেউলে সম্পর্ক দীপা-মিশকার? অহনাকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে সূর্য, দীপা এবং মিশকার প্রেমের ত্রিভুজ গল্প দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। পর্দায় দীপা এবং মিশকার সম্পর্ক একেবারে সাপে-নেউলের মতো। দীপাকে একাধিকবার প্রাণে মারার চেষ্টাও করেছে মিশকা। কিন্তু, বাস্তবে এই দুই অভিনেত্রীর সম্পর্ক কেমন?

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ নায়িকা স্বস্তিকা ঘোষ এক সাক্ষাৎকারে জানান, পর্দায় চরম শত্রু হলেও বাস্তবে অহনা দত্ত তাঁর ভীষণ ভালো বন্ধু। শ্যুটিং শেষ হওয়ার পর তাঁদের মধ্যে হাসি, ঠাট্টা, আড্ডা সব চলতে থাকে। আর যখন শ্যুটিং থাকে না তখন সেটের এই আড্ডাটাকে ভীষণ মিস করেন তাঁরা।

শুধু স্বস্তিকার সাক্ষাৎকার নয়, ‘অনুরাগের ছোঁয়া’ তারকাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেও একথা বেশ বোঝা যায়। মাঝেমধ্যেই হাসি মুখে ক্যামেরাবন্দি হতে দেখা যায় সূর্য, জয়, দীপা, মিশকাদের।

অভিনেত্রী স্বস্তিকা ঘোষের মতে, পর্দায় যতই ঝগড়া-বিবাদ থাকুক না কেন, বাস্তবে তাঁদের মধ্যে কোনও ঝামেলা নেই। তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু।