এক ফ্রেমে বন্দী শাহরুখ-রণবীর-আলিয়া, তবে কি নতুন ছবির পরিকল্পনা?

চলতি বছর বক্স অফিসে যেন আগুন ধরিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, ডাবল হিট সিনেমা ‘পাঠান’-‘জওয়ান’ ঝড়ে কাঁপছে ভারত। অপরদিকে আলিয়া এখন প্রযোজকদের তালিকায় কাছে হট ফেভারিট। এছাড়া ‘অ্যানিমেল’ ছবির টিজারে নতুন লুকে রণবীরকে দেখে রীতিমতো হইচই চলছে। এবার এই তিন মহাতারকা একই ফ্রেমে বন্দী হয়েছেন। তাই নতুন গুঞ্জন—নতুন ছবির পরিকল্পনা?

জানা গেছে, এই তিন তারকা ফ্রেমবন্দি হয়েছেন একটি বিজ্ঞাপনের জন্য। সেই বিজ্ঞাপনের ভিডিওই এখন সামাজিক মাধ্যমে হইচই ফেলে দিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর রণবীর কাপুরের জন্মদিনে প্রকাশ্যে এসেছে এই বিজ্ঞাপন। তবে চমক রয়েছে আরও। এই বিজ্ঞাপনের মিউজিক বানিয়েছেন, জওয়ান ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ।

 

View this post on Instagram

 

A post shared by RUNGTA STEEL TMT BAR (@rungtasteel)

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিমেল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনী ফুটে উঠল টিজারে।

২ মিনিট ২৬ সেকেন্ডের এই টিজার একেবারে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে দর্শকদের। হিংস্রতা, রহস্য-রোমাঞ্চের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্সেও ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর টিজার। ছবির সংলাপও কেতাদুরস্থ। আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কী করে বিপ্লবী হয়ে উঠতে পারে একজন মানুষ, সেই জার্নির কিছু ঝলক দেখা গেল।

উল্লেখ্য, দীর্ঘদিন বাদে ‘অভিনেতা’ রণবীর কাপুরকে দেখা গেল ‘অ্যানিম্যাল’-এর টিজারে। রণবীর কাপুরের বাবার চরিত্রে অনিল কাপুর। প্রেমিকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ববি দেওলকেও দেখা গেছে ভিলেনের চরিত্রে।