ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা (৪ জুলাই)

এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।

১৯৪২ – ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৩ – কুর্স্কের যুদ্ধ শুরু হয়।

১৯৪৬ – যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।

১৯৪৭ – ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।

১৯৫১ – চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।

১৯৭১ – দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার জো কক্স মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারের তিন টেস্টে ৪ উইকেট নেন এই বোলিং অলরাউন্ডার।

১৯৭২ – দুই কোরিয়া পুনরায় একত্রীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো সরকারিভাবে যৌথ ঘোষণা দেয়া হয়।

১৯৭৮ – ল্যাটিন আমেরিকান ৮টি দেশের আমাজান নদী সংক্রান্ত চুক্তি স্বাক্ষর।

১৯৮২ – ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।

১৯৮৭ – প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।

১৯৮৭ – চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন।

২০০১ – মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১১ – থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

জন্ম:

১৯১৮ – ইংল্যান্ডের মিডিয়াম পেসার অ্যালেক বেডসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ইংলিশ পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দেন তিনি।

১৯২৬ – আর্জেন্টিনীয় ফুটবলার আলফ্রেডো ডি স্টিফানো।

১৯৪৬ – যুদ্ধ বিরোধী আন্দোলনের অন্যতম জোরালো কণ্ঠস্বর, সাবেক মার্কিন মেরিন সেনা রোন্যাল্ড লরেন্স কভিচ(রন কভিচ)।

মৃত্যু:

১৮৩১ – জেমস মনরো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।

১৯০১ – জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহানেস শ্মিট।

১৯০২ – স্বামী বিবেকানন্দ (নরেন্দ্রনাথ দত্ত)।

১৯৭৪ – জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইন।