ইতিহাসের আজকের দিনের কিছু উল্লেখনীয় ঘটনা সমূহ (৩ জুলাই)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৭৫১ সালের এই দিন সুইডেনের রসায়নবিদ ও খনিজ বিশেষজ্ঞ ফ্রেড্রিক ক্রনস্টেড নিকেল ধাতু আবিষ্কার করেন।
১৮০৭ সালের এই দিনে লর্ড মিন্টো বাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন।
১৮৬৬ সালের এই দিনে সাদোয়ার যুদ্ধে অস্ট্রিয়ানরা প্রুশীয়দের কাছে পরাজিত।
১৯১৯ সালের এই দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
১৯২১ সালের এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নসমূহের আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
১৯২৮ সালের এই দিনে লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করেন।
১৯৪৫ সালের এই দিনে চতুঃশক্তির বার্লিন পুনরুদ্ধার।
১৯৪৭ সালের এই দিনে ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।
১৯৫৩ সালের এই দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন।
১৯৬২ সালের এই দিনে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের অবসান হয়।
১৯৬৪ সালের এই দিনে পাকিস্তান-তুরস্ক-ইরানের মধ্যে আরসিডি প্রতিষ্ঠিত।
১৯৮১ সালের এই দিনে প্রথম নিউইয়র্ক টাইমসে একটি রোগের সংবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে সবার কাছে এইডস হিসেবে পরিচিতি লাভ করে।
১৯৮৮ সালের এই দিনে পারস্য উপসাগরে মার্কিন নৌসেনাদের গুলিতে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত। ২৯০ জন নিহত।
জন্ম:
১৭২৮ সালের এই দিনে স্কট স্থাপতি রবার্ট এ্যাডামের জন্ম।
১৮৫৪ সালের এই দিনে চেক সংগীতস্রষ্টা লেইওস ইয়ানাচেকের জন্ম।
১৮৮৩ সালের এই দিনে চেক-জার্মান সাহিত্যিক ফ্রাঞ্জ কাফকা জন্মগ্রহণ করেন।
১৯১২ সালের এই দিনে রম্য সাহিত্যিক অজিতকৃষ্ণ বসুর জন্ম।
১৯৭৬ সালের এই দিনে জিম্বাবুয়ের প্রতিভাবান ক্রিকেটার হেনরি ওলাঙ্গা জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৯০৪ সালের এই দিনে বিশ্ব ইহুদিবাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা থিয়োডর হার্যেল মৃত্যুবরণ করেন।
১৯৩২ সালের এই দিনে সাহিত্যিক ও সম্পাদক স্বর্ণকুমারী দেবী ঠাকুরের মৃত্যু।
১৯৭১ সালের এই দিনে জিম মরিসন, মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু।