BigNews: গোপন তথ্য ফাঁস হবে শিগ্রই, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়তে চলেছে দুর্নীতিগ্রস্তদের নামের তালিকা

পাঞ্জাবে ক্ষমতায় এসেছে আমি আদমি পার্টি। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন ভগৱন্ত মান। ক্ষমতায় বসেই রাজ্যের উন্নতি ও নাগরিকদের কল্যানে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তবে আমি আদমি পার্টির মূল ইউএসপি দুর্নীতিতে বিরুদ্ধে লড়াই সেটাও জারি রয়েছে সমান তালে।

সম্প্রতি দুর্নীতিতে জড়িত থাকার দায়ে বরখাস্ত হয়েছেন রাজ্যের স্বাস্থ মন্ত্রী পদে থাকা বড় নেতা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আমি আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন দুর্নীতি প্রসঙ্গে কাউকেই ছাড় দেওয়া হবেনা।

আর এবার পাঞ্জাবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কংগ্রেস পার্টির গোপন তথ্য ফাঁস করতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমেরিন্ডার সিং যেতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ভগৱন্ত মানের সাথে দেখা করতে ।

জানাগেছে পাঞ্জাবে ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত প্রাক্তন নেতা -মন্ত্রীরা বেআইনি বালি খাদান সহ একাধিক দুর্নীতিতে যুক্ত ছিলেন তাদের নামের তালিকা তিনি জমা দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর কাছে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *