খেজুর খাওয়ার আশ্চর্য উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনেনিন

নানা পুষ্টিগুণে ভরপুর খেজুর। খেতেও দারুণ সুস্বাদু। সারা বছরজুড়েই খেজুর পাওয়া যায়। সহজেই ক্ষুদা দূর করতে খেজুরের জুড়ি নেই। তাইতো যারা ডায়েট করেন, তাদের খাদ্য তালিকায় খেজুর জায়গা করে নেয়। তাছাড়া পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারে রোজদাররা খেজুর খেয়ে থাকেন। এতে শরীরে শক্তি বাড়ে।
এতে রয়েছে আয়রন, ফলেট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ সহ আরো নানা উপাদান। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। কীভাবে খেজুর খেলে বেশি উপকার পাবেন, সে বিষয়ে টাইমস অব ইন্ডিয়া ম্যাগাজিন বিস্তারিত জানিয়েছে। চলুন জেনে নেয়া যাক খেজুর খাওয়ার আশ্চর্য উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে-

খেজুর খেলে মিলবে যেসব উপকার-

>> মস্তিষ্ক ভালো রাখে।

>> হাড় শক্তিশালী রাখে।

>> হৃদযন্ত্র ভালো রাখে।

>> ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

>> কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুর।

>> খেজুরে থাকা আয়রন রক্তশূন্যতা দূর করে।

>> আলঝেইমার বা স্মৃতিশক্তি কমে যাওয়ার অসুখ প্রতিরোধ করে।

>> বেশ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে খেজুর খান প্রতিদিন।

>> খেজুরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখতে সক্ষম।

কখন ও কীভাবে খাবেন খেজুর?

>> দিনভর এনার্জি পেতে সকালে খান খেজুর। ব্যায়াম করার ৩০ মিনিট আগে কয়েকটি খেজুর খেয়ে নিন। এতে যেমন দ্রুত হাঁপিয়ে যাবেন না, তেমনি পেটে থাকা দূষিত পদার্থও দূর হবে।

>> এছাড়া সারারাত খেজুর জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে খেতে পারেন।

>> স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে সুপরিচিত খেজুর খেতে পারেন ঘুমানোর আগে। তবে হজমের সমস্যা থাকলে ভারি খাবার খাওয়ার পর পরই খেজুর খাবেন না। ডায়রিয়া অথবা পাতলা পায়খানা থাকলেও এড়িয়ে চলুন খেজুর।TS

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *