OMG! ৯২ বছর বয়সে ৫ নম্বর বিয়ে করলেন এই ধনকুবের, জেনেনিন তার স্ত্রীর বয়স কত?

রুপার্ট মারডক। মিডিয়া মুঘল হিসেবেই খ্যাত তিনি। এর আগেও করেছেন চারটি বিয়ে। এখন তার বয়স চলে ৯২ বছর। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পঞ্চম বিয়ে করতে চলেছেন তিনি।

এরই মধ্যে সঙ্গী লেসলি স্মিথের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন রুপার্ট মারডক। গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৬৬ বছর বয়সী মিসেস স্মিথের সঙ্গে দেখা হয় মারডকের। খবর বিবিসির।
মারডক নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, আমি প্রেমে পড়তে ভয় পেতাম, তবে জানতাম, এটিই শেষবার। আরো ভালো কিছু হতে যাচ্ছে। আমি খুব খুশি।

গত বছর চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

মারডক বলেন, সেন্ট প্যাট্রিক দিবসে মিসেস স্মিথকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

তিনি বলেন, আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের উপহার। গত সেপ্টেম্বরে আমাদের দেখা হয়েছিল।

গ্রীষ্মের শেষে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং এই দম্পতি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যে সময় কাটাবেন।

মিস্টার মারডক এর আগে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন।