গেমারদের জন্য ফায়ার বোল্ডের বিশেষ ইয়ারবাড, জেনেনিন কি কি সুবিধে মিলবে
ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের নামিদামি কোম্পানি থেকে শুরু করে ছোটরা সবাই ব্যস্ত স্মার্ট সব পণ্য তৈরিতে। দাম এবং ফিচারের উপর নির্ভর করে জনপ্রিয়তা বাড়ছে ইয়ারবাডের। তবে আরও একটি দিকে ব্যবহারকারীরা নজর দিচ্ছে। সেটি হচ্ছে এটি কতক্ষণ স্বাচ্ছন্দ্যে পরে থাকা যাবে। সেদিকেও লক্ষ্য রাখছে কোম্পানিগুলো।
এবার ভারতীয় বাজারে গেমারদের জন্য বিশেষ ইয়ারবাডস নিয়ে এলো ফায়ার বোল্ড। নতুন ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের নাম রাখা হয়েছে ফায়ার পডস নিনজা ৬০১। এই নতুন ইয়ারবাডটি গেমারদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একবার পুরোপুরি চার্জ দিলে ইয়ারবাডটি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।
ফায়ার পডস নিনজা ৬০১ ইয়ারবাডটিতে রয়েছে ৩৮ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড। ইয়ারবাডটিতে এএনসি এবং ইএনসি টেকনোলজি ও স্টেম সহ ইন-ইয়ার ডিজাইন থাকছে ইয়ারবাডটিতে। এছাড়া এতে রয়েছে সামান্য বাঁকানো ইয়ারটিপ এবং শক্তভাবে কানে আটকে থাকার জন্য একটি হুক।
এই ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ফুল রেঞ্জ ডাইনামিক ড্রাইভার। এছাড়া ইয়ারবাডটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার এবং এনভারোনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি রয়েছে। এমনকি ব্যবহারকারী টাচ কন্ট্রোলের মাধ্যমে ইয়ারবাডটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর চার্জিং কেসের উপরে রয়েছে এলইডি লাইটের ইন্ডিকেটর।
ইয়ারবাডটিতে রয়েছে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি। সংস্থার দাবি, একবার চার্জে ইয়ারবাডটি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার এর প্রত্যেকটি ইয়ারবাড ৬ ঘণ্টা পর্যন্ত চলবে। ব্ল্যাক এবং হোয়াইট, এই দুটি কালার অপশনে বেছে নিতে পারবেন ইয়ারবাডটি। ভারতীয় বাজারে ইয়ারবাডটির দাম থাকছে ১ হাজার ২৯৯ টাকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া