ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় যত ঘটনা (৮ জানুয়ারী)
আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৬৫৪ – ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
১৬৭৯ – ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
১৭৮০ – ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।
১৮০৬ – ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
১৮৬৭ – আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
১৯১৬ – প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।
১৯১৮ – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার (fourteen points)-এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
১৯২৬ – বাদশা হোসেন বহিষ্কার। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয়।
১৯৪০ – ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদির রেশন শুরু।
১৯৫৯ – জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
১৯৬৩ – প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শন।
১৯৭২ – পাকিস্তানের কারগার থেকে বাঙ্গালী নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উ্দ্দশ্যে যাত্রা করেন।
১৯৭৩ – সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।
১৯৭৭ – আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গোষ্ঠি রাশিয়াতে এক সাথে ৩৭ মিনিটের মাধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।
১৯৭৮ – ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।
১৯৯৩ – সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত।
১৯৯৬ – জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।
ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৯০৯ – আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক।
১৯২৬ – কেলুচরণ মহাপাত্র কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু এবং ওডিশি নৃত্যের উদ্গাতা।
১৯৩৫ – সুপ্রিয়া দেবী, প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯৩৫ – এল্ভিস প্রেস্লি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সঙ্গীতশিল্পী।
১৯৪২ – স্টিভেন হকিং, ইংরেজ পদার্থবিদ।
১৯৪২ – জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৫ – টেলি সামাদ, বাংলাদেশি কৌতুক অভিনেতা।
ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৩২৪ – মার্কো পোলো, ভেনিসিয় পর্যটক ও বনিক।
১৮৮৪ – কেশবচন্দ্র সেন ভারতের বাঙ্গালি ব্রাহ্মনেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক।
১৯৩৪ – আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
১৯৫০ – জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
১৯৬৬ – বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।
১৯৭২ – কৃষ্ণদয়াল বসু, বাংলার প্রখ্যাত শিশু-সাহিত্যিক।