তিলক ভার্মা সহ-অধিনায়ক, বাদ পড়লেন সঞ্জু! জিম্বাবোয়ে সফরের T20 টিম ঘোষণা ভারতের

আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের শক্তিশালী টি২০ দল ঘোষণা করল বিসিসিআই। জুলাই মাসে আয়োজিত এই তিন ম্যাচের সিরিজের জন্য নেতৃত্বের ব্যাটন থাকছে অভিজ্ঞ ব্যাটার শ্রেয়স আয়ারের হাতে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ বাঁ-হাতি ব্যাটার তিলক বর্মা।

দলের বড় চমক ও প্রত্যাবর্তন এবারের স্কোয়াডে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন প্রভসিমরন সিং, অশোক শর্মা এবং যশ ঠাকুর। দীর্ঘ প্রতীক্ষার পর চোট সারিয়ে পেস অ্যাটাক সামলাতে ফিরেছেন মমঙ্ক যাদব। এছাড়া, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকে বাদ পড়ার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন হার্ড-হিটার রিঙ্কু সিং। তবে বিস্ময়করভাবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন।

এক নজরে ভারতের ১৫ সদস্যের টি২০ স্কোয়াড: শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), শিবম দুবে, সূর্যংশ শেডগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়াঙ্ক যাদব এবং প্রভসিমরন সিং (উইকেটকিপার)।

জিম্বাবুয়ে সফরের সূচি: হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আয়োজিত হবে সিরিজের তিনটি ম্যাচই। সবগুলো ম্যাচ ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

  • প্রথম টি২০: ২৩ জুলাই

  • দ্বিতীয় টি২০: ২৫ জুলাই

  • তৃতীয় টি২০: ২৬ জুলাই

ইংল্যান্ড ওয়ানডে সিরিজে বড় বদল জিম্বাবুয়ে সফরের পাশাপাশি আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও বড় পরিবর্তন এনেছে বোর্ড। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তাঁর পরিবর্তে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে হার্ড-হিটার শিবম দুবেকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *