ভোট পরবর্তী হিংসায় বড় ধাক্কা! গ্রেফতার কলকাতার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

ভোট পরবর্তী হিংসার অভিযোগে এবার গ্রেফতার হলেন কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। মঙ্গলবার দুপুরে পুলিশের একটি বিশেষ দল তাঁর বাড়িতে হানা দেয় এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শাসক দলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

কেন এই গ্রেফতার? পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় স্বপন সমাদ্দারের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে মোট তিনটি এফআইআর (FIR) দায়ের হয়েছিল। দীর্ঘদিন ধরে এই মামলাগুলি ঝুলে থাকলেও, আজ পুলিশের পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

কী অভিযোগ? অভিযোগ রয়েছে যে, ২০২১ সালে ওই এলাকায় সংগঠিত হিংসাত্মক ঘটনায় স্বপন সমাদ্দার প্রত্যক্ষভাবে মদত দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছলে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় এবং প্রমাণের ভিত্তিতে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়।

পুরনিগমের এক সময়কার প্রভাবশালী এই নেতার গ্রেফতারি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রের খবর, এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে, যা তৃণমূলের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া

Samrat Das
  • Samrat Das