আসছে iOS 27! আপনার iPhone-এ কি মিলবে আপডেট? দেখে নিন নতুন ফিচারের তালিকা

বিশ্বজুড়ে অ্যাপল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৮ জুন শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত Apple WWDC 2026। এই ফ্ল্যাগশিপ ইভেন্টে অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম iOS 27 উন্মোচন করেছে। নতুন ওএস-এর পাশাপাশি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘সিরি’ (SIRI)-তেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন, যা ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে টেক-বিশ্ব।

কবে থেকে ব্যবহার করা যাবে?
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরই iOS 27 সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এর আগেই ডেভেলপাররা Developer Beta 1 আপডেটের স্বাদ নিতে পারবেন। যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে খুব দ্রুতই এটি সবার জন্য উপলব্ধ হবে।

কোন কোন iPhone মডেলে পাওয়া যাবে iOS 27?
অ্যাপল ইতিমধ্যেই তাদের নতুন ওএস-এর সাপোর্ট লিস্ট প্রকাশ করেছে। আইফোন ১১ এবং তার পরবর্তী মডেলগুলোতে এই আপডেট পাওয়া যাবে। তালিকার বিস্তারিত দেখে নিন:

iPhone 16 Series

iPhone 15 Series

iPhone 14 Series

iPhone 13 Series

iPhone 12 Series

iPhone 11 Series

iPhone SE (2022) ও iPhone SE (2020)

কিভাবে ইনস্টল করবেন (সতর্কতা জরুরি):
মনে রাখবেন, এটি একটি বিটা ভার্সন, যা পূর্ণাঙ্গ সংস্করণ নয়। এতে কিছু বাগ থাকতে পারে বা সব ফিচার সঠিকভাবে কাজ না-ও করতে পারে। তাই ডাটা সুরক্ষার খাতিরে ইনস্টল করার আগে অবশ্যই আপনার ফোনের সব ডাটা ব্যাকআপ করে নিন।

ইন্সটল করার পদ্ধতি:
১. প্রথমেই beta.apple.com লিঙ্কে যান।
২. ‘Signup’ বাটনে ক্লিক করে আপনার অ্যাপল আইডি (Apple ID) দিয়ে লগ-ইন করুন।
৩. এরপর শর্তাবলী (Terms & Conditions) পড়ে তাতে ‘Agree’ করুন।
৪. আপনার অ্যাপল ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে আপনি বিটা আপডেটের অ্যাক্সেস পাবেন।
৫. সবশেষে, আপনার ফোনের Settings > General > Software Update-এ গিয়ে ‘Beta Update’ অপশনটি সিলেক্ট করে ইনস্টল করে নিন।