BigNews: ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু, প্রয়াত পরিচালক অনীক দত্ত

টলিউড থেকে ভেসে এল এক মর্মান্তিক দুঃসংবাদ। প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক অনীক দত্ত। বুধবার দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে যায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।

কীভাবে ঘটল দুর্ঘটনা? পরিচালকের অকাল মৃত্যুতে শোকের পাশাপাশি রহস্যের দানা বেঁধেছে। কীভাবে বাড়ির ছাদ থেকে তিনি পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশি তদন্তের দাবি উঠছে সব মহল থেকে। এই দুর্ঘটনা না কি অন্য কোনো কারণ— তা খতিয়ে দেখছে পুলিশ।

দীর্ঘ অসুস্থতা: সূত্রের খবর, গত বেশ কিছু দিন ধরেই পরিচালক অনীক দত্ত শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থতা তাঁর দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছিল কি না, বা সেই কারণে কোনো ভারসাম্যের অভাব ঘটেছিল কি না— তাও খতিয়ে দেখা হচ্ছে।

তাঁর এই হঠাৎ প্রয়াণে চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের এহেন বিদায়ে সহকর্মী এবং অনুরাগীদের মধ্যে শোকের মাতম চলছে।