১৬ ডিসেম্বর: বিশ্বের মানচিত্র পাল্টে দিলো ভারত, আর কেঁপে উঠলো পাকিস্তান

১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আজকের দিনেই পাকিস্তান কে পরাস্ত করে ভারত। গোটা পাকিস্তানী সেনা আজকের দিনে ভারতের সামনে করে আত্মসমর্পণ। আর সে সমর্পনের পরেই জন্ম হয় নতুন দেশ বাংলাদেশের।
পাকিস্তানের সরকার তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষদের উপর অত্যাচার শুরু করলে ভারতের কাছে সাহায্য চান বঙ্গবন্ধু সেক্ষ মুজিবর রহমান। আর সেই সময় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৭১ সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ্ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩,০০০ সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
ভারতে প্রতি বছর ১৬ ডিসেম্বর তারিখটি সেই থেকে “বিজয় দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। এই দিন রাজধানী নতুন দিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনীর তিন শাখার প্রধানেরা ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করেন