পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে দল ত্যাগের আশঙ্কা, তোলপাড় BJP শিবির

রাজ্যে কিছুদিন পোর্রেয়ী শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগে গেরুয়া শিবিরে বাড়ছে দলত্যাগের আশঙ্কা। আপাতত দলের অন্দরে তীব্র্রা হচ্ছে এই আশঙ্কা। তবে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি নয় বিজেপি নেতৃত্ব।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন ‘বিধায়ক হন, কিংবা সাংসদ দলত্যাগ করলে ধরে নিতেই হবে যে, তিনি বা তারা কোনও মতাদর্শের কারণে বিজেপিতে যোগ দেননি।’

প্রসঙ্গত, নির্বাচনের আগে রাজ্যে শুরু হয়ে যায় দল বদলের পালা। তবে পঞ্চায়েত নির্বাচনে বড় নেতাদের দল বদল সেভাবে চোখে পড়েনা। তবে এক্ষেত্রে স্থানীয় নেতৃত্বরা করে দল -বদল। সেদিকেই নজর রাখলে দেখা যাবে স্থানীয় নেতারাও টিকিট না পেয়ে বা নতুন সুযোগ লেভার আশায় করেন দলবদল।