পাঠান বিতর্ক: মন্ত্রীকে নিশানা করলেন স্বরা ভাস্কর, পোশাক বিতর্কের দিলেন জবাব

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’-এর গান ‘বেশারাম রঙ। ‘ গানটি মুক্তির পরপরই ঝড় তোলে অনলাইনে। তবে একদিকে যেমন প্রশংসার ফুলঝুড়ি, অন্যদিকে গানটিকে ঘিরে জন্ম নিয়েছে তুমুল বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ব্যঙ্গ করা হচ্ছে শাহরুখ-দীপিকাকে নিয়ে।
এতটা আবেদনময়ী লুকে প্রথমবারের মতো পর্দায় এলেন দীপিকা। কেউ কেউ মনে করেন গানটি একদম সস্তা টাইপের হয়েছে। কারো মতে, শাহরুখের সিনেমায় এমন গান প্রত্যাশা করেননা ভক্তরা। আবার কেউ কেউ গানের শেষ অংশে ‘গেরুয়া’ রঙ ব্যবহারের বিরোধিতা করেছেন। অনেকে আবার দীপিকার বিকিনি লুকের প্রতিবাদে সরব হয়েছেন।
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর পাঠান সিনেমার ‘বেশরম রং’ গানে দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে মধ্যে প্র্রাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশরের বক্তব্যের জবাব দিয়েছেন। ওই মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই রীতিমতো কটাক্ষের সূরে অভিনেত্রী টুইট করে লেখেন –
“আমাদের দেশের ক্ষমতাসীন নেতাদের সঙ্গে দেখা করুন। তারা অভিনেত্রীদের পোশাক দেখা ছাড়া কিছু সময় পেলে হয়তো কিছু করতে পারতেন।”