ফলতায় কি পরিবর্তনের ইঙ্গিত? গণনার শুরু থেকেই ব্যাকফুটে তৃণমূল, দৌড়ে অনেক এগিয়ে বিজেপি

রাজ্যের রাজনৈতিক সমীকরণে ফালতার উপনির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার সকাল থেকে চলছে ভোট গণনা, আর প্রথম থেকেই ট্রেন্ড স্পষ্ট করতে শুরু করেছে। পঞ্চম রাউন্ডের গণনা শেষে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা।

পঞ্চম রাউন্ডের ভোটের পরিসংখ্যান:
নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, পঞ্চম রাউন্ড শেষে ভোটের ব্যবধান বেশ স্পষ্ট হয়ে উঠেছে:

বিজেপি (দেবাংশু পণ্ডা): ৩০,৫৬২ ভোট (বিশাল ব্যবধানে এগিয়ে)।

সিপিএম: ১৬,০৪৮ ভোট।

কংগ্রেস: ৩,৫১০ ভোট।

তৃণমূল (জাহাঙ্গীর খান): ১,৬০০ ভোট (তালিকায় সবার শেষে বা ‘লাস্ট বয়’)।

রাজনৈতিক মহলে জল্পনা
এই উপনির্বাচনের ফলাফল যদি এই ট্রেন্ড মেনেই শেষ পর্যন্ত পৌঁছায়, তবে তা রাজ্যের বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ২০৮-এ নিয়ে যাওয়ার পথে এক বড় মাইলফলক হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফালতার মতো কেন্দ্রে তৃণমূলের এমন পিছিয়ে থাকা এবং বিজেপির একাধিপত্য আগামী দিনে রাজ্যের রাজনীতির প্রেক্ষাপট বদলে দিতে পারে।

ইতিমধ্যেই ফালতার বিভিন্ন কেন্দ্রে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। যদিও গণনা এখনও বাকি, তবুও পঞ্চম রাউন্ডের শেষে দেবাংশু পণ্ডার এই বিশাল লিড আত্মবিশ্বাসী করে তুলেছে গেরুয়া শিবিরকে।

ফলাফল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।