SBI গ্রাহকদের মাথায় হাত! ক্রেডিট কার্ডে মাত্র ৫০০ টাকা বাকি থাকলেও দিতে হবে মোটা জরিমানা

আপনি কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তবে আজ থেকেই সাবধান হতে হবে আপনাকে। পয়লা মে থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বড়সড় বদল এনেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। পেমেন্ট করতে সামান্য দেরি হলেই এখন থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হতে পারে মোটা অঙ্কের টাকা। নতুন এই নিয়ম না জানলে অজান্তেই আপনার পকেট ফাঁকা হতে পারে।

বকেয়া পেমেন্টে কড়া জরিমানা এসবিআই কার্ডের সবথেকে বড় পরিবর্তনটি এসেছে লেট পেমেন্ট চার্জ বা জরিমানার ক্ষেত্রে। আগে নিয়ম ছিল, ক্রেডিট কার্ডে ৫০০ টাকা বা তার কম টাকা বকেয়া থাকলে কোনো অতিরিক্ত চার্জ বা পেনাল্টি দিতে হতো না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন মাত্র ১০০ টাকা পর্যন্ত বকেয়া থাকলে তবেই ছাড় মিলবে। অর্থাৎ, আপনার বকেয়া যদি ১০০ টাকার গণ্ডি পেরিয়ে যায়, তবেই গুনতে হবে জরিমানা।

কত টাকা বকেয়ায় কত জরিমানা? নতুন তালিকা অনুযায়ী জরিমানার অঙ্ক একনজরে দেখে নিন:

  • ১০০ থেকে ৫০০ টাকা: বকেয়া থাকলে ১০০ টাকা লেট ফি দিতে হবে।

  • ৫০০ থেকে ১০০০ টাকা: বকেয়া থাকলে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে (আগে যা ছিল ৪০০ টাকা)।

  • ৫০ হাজার টাকার বেশি: পেমেন্ট বাকি থাকলে বকেয়া অর্থের ওপর ১৩০০ টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হতে পারে।

অ্যানুয়াল ফি ও অন্যান্য বদল শুধুমাত্র লেট পেমেন্ট নয়, বার্ষিক ফি বা অ্যানুয়াল চার্জের ক্ষেত্রেও কড়াকড়ি করেছে ব্যাংক। এসবিআই বিপিসিএল (SBI BPCL) ক্রেডিট কার্ড গ্রাহকদের ক্ষেত্রে জানানো হয়েছে, বছরে অন্তত ১ লক্ষ টাকা খরচ করলে তবেই বার্ষিক ফি-তে ছাড় পাওয়া যাবে। এর থেকে এক টাকা কম খরচ করলেও পুরো বার্ষিক ফি দিতে বাধ্য থাকবেন গ্রাহক।

বিশেষজ্ঞদের মতে, ক্রেডিট কার্ডের বিল মেটানোর ক্ষেত্রে গ্রাহকদের আরও সচেতন করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই বড়সড় আর্থিক ক্ষতি এড়াতে সময়মতো বিল মেটানোই বুদ্ধিমানের কাজ।