অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বড় ধামাকা! ভারতে এল BMW F 450 GS, তাক লাগানো ফিচারের সাথে দাম কত?

ভারতের প্রিমিয়াম বাইক বাজারে বড়সড় ধামাকা করল বিএমডব্লিউ (BMW)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হলো BMW F 450 GS। জিএস (GS) সিরিজের এই নতুন এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। যার বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪ লক্ষ ৭০ হাজার টাকা থেকে। অন্য দুটি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪.৯০ লক্ষ এবং ৫.৩০ লক্ষ টাকা।
পাওয়ারফুল ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন F 450 GS-এ দেওয়া হয়েছে একটি ৪২০ সিসি লিকুইড কুলড প্যারালাল টুইন ইঞ্জিন। এটি ৮৭৫০ আরপিএম-এ ৪৮ বিএইচপি (bhp) শক্তি এবং ৬৭৫০ আরপিএম-এ ৪৩ এনএম (Nm) টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটির ওজন ১৭৮ কেজি, যা অফ-রোডিং এবং হাইওয়ে— দুই জায়গাতেই দুর্দান্ত ভারসাম্য বজায় রাখে।
অত্যাধুনিক ফিচার ও রাইডিং মোড
নতুন এই মডেলে ফিচারের কোনো খামতি রাখেনি বিএমডব্লিউ:
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৫ ইঞ্চির টিএফটি (TFT) ডিসপ্লে, যা কানেক্টিভিটি সুবিধাযুক্ত।
রাইড মোড: বেসিক ভ্যারিয়েন্টে রেইন, রোড এবং এনডিওরো— এই তিনটি মোড থাকলেও উচ্চতর মডেলে মিলবে ‘Enduro Pro’ মোড।
সেফটি: সুরক্ষার জন্য রয়েছে এবিএস (ABS), ডায়নামিক ব্রেক কন্ট্রোল এবং ডায়নামিক ব্রেক লাইট।
অন্যান্য: হিটেড গ্রিপস, অ্যাডজাস্টেবল লিভার এবং বিএমডব্লিউ-র সিগনেচার ‘ইজি রাইড ক্লাচ’।
ডিজাইন ও চাকা
বাইকটিতে মজবুত স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট হুইল ১৯ ইঞ্চি এবং রিয়ার হুইল ১৭ ইঞ্চির। নজরকাড়া বিষয় হলো, আগের মডেলগুলোতে অ্যালয় হুইল থাকলেও, নতুন এই ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ক্লাসিক স্পোক হুইল, যা অফ-রোডিংয়ের জন্য আদর্শ।
ভ্যারিয়েন্ট অনুযায়ী বিশেষ চমক
450 GS Exclusive: এই কসমিক ব্ল্যাক কালারের মডেলে থাকছে রাইডিং মোড প্রো এবং শিফ্ট অ্যাসিস্ট্যান্ট প্রো।
450 GS Trophy: যারা খাঁটি অফ-রোডিং পছন্দ করেন, তাঁদের জন্য এই মডেলে রয়েছে হ্যান্ড গার্ডস, স্পোর্ট সাসপেনশন, উইন্ডশিল্ড এবং অ্যালুমিনিয়াম ইঞ্জিন গার্ড।
ভারতের বাজারে টিভিএস (TVS)-এর সহযোগিতায় তৈরি এই বাইকটি রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ এবং কেটিএম অ্যাডভেঞ্চার ৩৯০-এর মতো বাইকগুলোকে কড়া টক্কর দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।