পকেটে টান? ড্রয়িং রুমে রাখুন এই ছোট্ট রুপোর জিনিস, ম্যাজিকের মতো ফিরবে সৌভাগ্য!

কথায় বলে, বিশ্বাসে মেলায় বস্তু। আর সেই বিশ্বাসের ওপর ভর করেই বাঙালির অন্দরমহলে চিরকাল ঠাঁই পেয়েছে নানা বাস্তু টোটকা। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে আর্থিক অনটন দূর করতে বা সংসারে শান্তি ফেরাতে ইদানীং রুপোর ময়ূরের কদর বহুগুণ বেড়েছে। কেন এই ছোট্ট শোপিসটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? জেনে নিন শাস্ত্রীয় ব্যাখ্যা।

সমৃদ্ধ জীবনের চাবিকাঠি
শাস্ত্রমতে, রুপো অত্যন্ত শুভ ধাতু আর ময়ূর দেবতাদের প্রিয় বাহন। এই দুইয়ের মেলবন্ধনে তৈরি একটি ছোট রুপোর ময়ূর ঘরে রাখলে সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে। এটি কেবল ঘর সাজানোর বস্তু নয়, বরং প্রাচীন বিশ্বাস অনুযায়ী এক সমৃদ্ধ জীবনের চাবিকাঠি।

আর্থিক উন্নতি ও বাস্তু টোটকা
টাকার টান দূর করতে: যাঁদের আয়ের চেয়ে ব্যয় বেশি বা সঞ্চয় হচ্ছে না, তাঁদের জন্য ‘নৃত্যরত’ রুপোর ময়ূর অত্যন্ত শুভ। এটি ড্রয়িং রুমে বা অফিসের ডেস্কে রাখলে আয়ের নতুন পথ প্রশস্ত হয় এবং অহেতুক খরচ নিয়ন্ত্রণে আসে।

দাম্পত্যে প্রেম ফেরাতে: স্বামী-স্ত্রীর মধ্যে যদি কলহ বা মানসিক দূরত্ব তৈরি হয়, তবে শোওয়ার ঘরে ‘রুপোর ময়ূর দম্পতি’ অর্থাৎ জোড়া ময়ূর রাখুন। বাস্তুবিদদের দাবি, এতে সম্পর্কের তিক্ততা দূর হয়ে মাধুর্য ফিরে আসে।

সিঁদুর কৌটোর গোপন রহস্য: বিবাহিত মহিলারা যদি তাঁদের সিঁদুর কৌটোয় ছোট্ট একটি রুপোর ময়ূর রাখেন, তবে তা বিশেষ ফলদায়ক হতে পারে। মনে করা হয়, এটি স্বামীর দীর্ঘায়ু নিশ্চিত করে এবং পারিবারিক বন্ধন দৃঢ় করে।

পজিটিভ এনার্জি: বাড়ির মন্দিরে বা উপাসনালয়ে শান্ত ভঙ্গিমার ময়ূর রাখলে আধ্যাত্মিক শান্তি আসে এবং মনের অস্থিরতা কমে।

কখন এবং কীভাবে কিনবেন?
শাস্ত্রমতে, এই শুভ প্রতীকটি কেনার সেরা সময় হল পূর্ণিমার তিথি। পূর্ণিমার দিন রুপোর ময়ূর কিনে আলমারি, লকার বা ঠাকুরের সিংহাসনে স্থাপন করলে ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করে বলে বিশ্বাস করা হয়।

আপনিও কি চাইছেন আপনার ঘরে পজিটিভ এনার্জি আর ঐশ্বর্য আসুক? তবে এই পূর্ণিমাতেই ঘরে আনুন একটি ছোট্ট রুপোর ময়ূর!