ভোট মিটলেই রেজাল্ট! মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা, দিনক্ষণ নিয়ে বড় আপডেট

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। সাধারণত পরীক্ষা শেষের ৮০ দিনের মধ্যে রেজাল্ট বের করার রীতি থাকলেও, এবছর রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) কারণে সেই সূচিতে কিছুটা বদল হতে পারে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, নির্বাচনের ব্যস্ততার মাঝেই দ্রুততার সঙ্গে খাতা দেখার কাজ সম্পন্ন করা হয়েছে।

কবে বেরোতে পারে রেজাল্ট?
ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে, ৮ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। শিক্ষা সংসদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, মাধ্যমিকের ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হয়। সেই হিসেবে ১২ মে থেকে ১৫ মে-র মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে।

রেজাল্ট দেখার সময় ও পদ্ধতি:

প্রেস কনফারেন্স: ওই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে সংসদ।

অনলাইন পোর্টাল: দুপুর ২টো থেকে পড়ুয়ারা অনলাইনে তাঁদের মার্কশিট ও ফলাফল দেখতে পাবেন।

মার্কশিট বিতরণ: অনলাইনের পাশাপাশি ওই দিন বা তার পরদিন স্কুল থেকে ভেরিফাইড হার্ডকপি সংগ্রহ করা যাবে।

কোথায় দেখবেন রেজাল্ট?
পড়ুয়ারা নিচের অফিসিয়াল ওয়েবসাইটগুলির মাধ্যমে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন:

wbresults.nic.in

result.wb.gov.in

কীভাবে চেক করবেন?
১. পোর্টালে গিয়ে ‘Higher Secondary (HS) Result 2026’ লিঙ্কে ক্লিক করুন।
২. আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করুন।
৩. ‘SUBMIT’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার মার্কশিট ফুটে উঠবে।
৪. ভবিষ্যতের প্রয়োজনে ডিজিটাল কপিটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখুন।

বিশেষ সতর্কবার্তা: সংসদ স্পষ্টভাবে জানিয়েছে, রেজাল্ট নিয়ে কোনো সোশ্যাল মিডিয়া গুজব বা ভুয়ো খবরের কান দেবেন না। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং সংসদের দেওয়া বিবৃতির ওপর ভরসা রাখুন।