“বাংলা জয়ের ব্লু-প্রিন্ট!”-সরাসরি বুথ কর্মীদের ক্লাসে মোদী, কী বার্তা দেবেন নমো?

আসন্ন নির্বাচনের আগে বাংলায় সংগঠনকে ইস্পাত কঠিন করতে বড় ঘোষণা বিজেপির। আগামীকাল, মঙ্গলবার ঠিক বিকেল ৪টেয় পশ্চিমবঙ্গের হাজার হাজার বুথ কর্মীর সঙ্গে সরাসরি আলাপচারিতা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচির মাধ্যমে সরাসরি তৃণমূল স্তরের কর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।
সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ
বিজেপি সূত্রে খবর, এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন কর্মীরা NaMo App-এর মাধ্যমে। সেখান থেকে নির্বাচিত কর্মীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অভাব-অভিযোগ এবং সাংগঠনিক প্রস্তাব তুলে ধরার বিরল সুযোগ পাবেন। দল এবার কর্মীদের ‘পশ্চিমবঙ্গের কণ্ঠস্বর’ হয়ে ওঠার ডাক দিয়েছে।
বুথ লেভেলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বিজেপির
কেবল ভাষণ নয়, বরং নিঁখুত পরিকল্পনায় এগোচ্ছে গেরুয়া শিবির। জেলাস্তরে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে:
-
২০ সদস্যের বুথ কমিটি: প্রতিটি বুথে ২০ জনের শক্তিশালী কমিটি থাকবে।
-
ভোটার ম্যাপিং: কমিটির প্রতিটি সদস্যকে ভোটার তালিকার নির্দিষ্ট অংশের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তাঁরা প্রতিটি পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে পারেন।
-
সংরক্ষণ ও মহিলা শক্তি: কমিটিতে তফশিলি জাতি, উপজাতি এবং মহিলা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
টিএমসি শাসনে বঞ্চনার কথা শুনবেন মোদী
সম্প্রতি শিলিগুড়ির সভার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছিলেন যে, তৃণমূল স্তরের কর্মীদের সাথে কথা বলে তিনি বাংলার সাধারণ মানুষের সমস্যার কথা জানতে পেরেছেন। কালকের এই ভার্চুয়াল বৈঠক থেকে প্রধানমন্ত্রী কী ‘মাস্টারস্ট্রোক’ দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বিশেষ রণকৌশল: প্রতি মাসের শেষ রবিবার প্রতিটি বুথে যৌথভাবে ‘মন কি বাত’ শোনার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে জনসংযোগের ধারা বজায় থাকে।