মার্কেট ক্র্যাশের মাঝেও কামাইয়ের সুযোগ! এই ৩টি স্টকে হতে পারে বাম্পার লাভ, জেনে নিন টার্গেট প্রাইস!

১৩ই এপ্রিল সোমবারের বাজার সেশনে বড়সড় পতনের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহান্তে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাবে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু এই লাল বাজারের মধ্যেও লাভের সংকেত দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগামী ১৫ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য চয়েস ব্রোকিং-এর টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট আকাশ শাহ তিনটি বিশেষ স্টকের নাম সুপারিশ করেছেন।

এক নজরে এই সপ্তাহের সেরা ৩টি স্টক:

শেয়ারের নাম ক্রয় মূল্য (টাকা) স্টপ লস (টাকা) লক্ষ্যমাত্রা (টাকা) সময়কাল
কিরলপনু ১২৩৮ ১১৬৫ ১৩৩০ ১ সপ্তাহ
সোনাকমস ৫৫৯ ৫৪০ ৬১০ ১ সপ্তাহ
আজাদ ইঞ্জিনিয়ারিং ১৭৪১ ১৬৫০ ১৯০০ ১ সপ্তাহ

কেন এই স্টকগুলোতে বাজি ধরছেন বিশেষজ্ঞরা?

১. কির্লোস্কর নিউম্যাটিক (কিরলপনু):

দীর্ঘদিন থমকে থাকার পর এই শেয়ারটি শক্তিশালী ব্রেকআউট দেখিয়েছে। ‘হায়ার হাই, হায়ার লো’ প্যাটার্ন তৈরি করে এটি এখন ঊর্ধ্বমুখী। যতক্ষণ শেয়ারটি ১১৬৫ টাকার উপরে থাকবে, ততক্ষণ ১৩৩০ টাকার লক্ষ্যমাত্রা স্পর্শ করার প্রবল সম্ভাবনা রয়েছে।

২. সোনাকমস:

এই স্টকটি বর্তমানে তার ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্যের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা বাজারের প্রবল আস্থার প্রতীক। সব প্রধান মুভিং অ্যাভারেজের উপরে থাকায় এতে ধারাবাহিক ক্রয় সমর্থন দেখা যাচ্ছে। সামান্য পতন হলেও এটি কেনার সেরা সুযোগ হতে পারে।

৩. আজাদ ইঞ্জিনিয়ারিং:

কিছুটা অস্থিরতা কাটিয়ে এটি এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শামিল হয়েছে। ১৭৪০ টাকার স্তরে স্টকটি বেশ শক্তিশালী। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দ্রুত গতি সঞ্চয় করে ১৯০০ টাকার টার্গেট লেভেলের দিকে এগিয়ে যেতে পারে।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের নজরে এবার ‘সুজলন’! নীরবে বড় চাল চালছে বিদেশি সংস্থাগুলো, আপনি কী করবেন?