শ্রমিকদের পোয়াবারো! ১০ তারিখের মধ্যে বেতন ও ওভার টাইমে ডবল টাকা, নয়ডার কোম্পানিগুলোর জন্য কড়া নির্দেশ ডিএম-এর!

নয়ডায় শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক গোলমালের জেরে বড়সড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। জেলাশাসক (DM) মেধা রূপম শিল্প ইউনিটগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে শ্রমিকদের স্বার্থে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছেন। এখন থেকে নয়ডার সমস্ত কোম্পানি ও কারখানার জন্য এই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
বেতন ও ওভার টাইমে বড় চমক: নতুন নির্দেশিকা অনুযায়ী, কোম্পানিগুলোকে মাসের ১০ তারিখের মধ্যে সমস্ত শ্রমিকের বেতন মিটিয়ে দিতে হবে। সবচেয়ে বড় ঘোষণাটি হলো ওভার টাইম নিয়ে। এখন থেকে কোনও শ্রমিক যদি নির্ধারিত সময়ের বেশি কাজ করেন, তবে তাঁকে দ্বিগুণ হারে টাকা দিতে হবে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বোনাস ও স্যালারি স্লিপ: প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে:
-
প্রত্যেক শ্রমিককে বেতনের সাথে ‘স্যালারি স্লিপ’ দেওয়া বাধ্যতামূলক।
-
দীপাবলি বা উৎসবের বোনাস সরাসরি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে।
-
বোনাস দেওয়ার সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।
অভিযোগ জানাতে কন্ট্রোল রুম: শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানে জেলা প্রশাসন একটি ডেডিকেটেড কন্ট্রোল রুম চালু করেছে। কোনও অভিযোগ থাকলে শ্রমিকরা সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন: ০১২০-২৯৭৮২৩১, ০১২০-২৯৭৮২৩২, ০১২০-২৯৭৮৮৬২, ০১২০-২৯৭৮৭০২।
জেলাশাসক মেধা রূপম শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন কোনও গুজবে কান না দিয়ে শান্তিতে কাজে ফেরেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার অনুরোধও জানিয়েছেন তিনি।