একঘেয়ে খাবারে আসবে রাজকীয় স্বাদ! ভারতের এই ১৫টি জিভে জল আনা চাটনি না খেলে জীবনই বৃথা!

দুপুর বা রাতের সাদামাটা খাবারেও যদি এক চামচ চাটনি থাকে, তবে খাওয়ার আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। ভারতের মানচিত্র যেমন বৈচিত্র্যে ভরা, এ দেশের চাটনির স্বাদও ঠিক ততটাই ভিন্ন। উত্তরাখণ্ডের পাহাড় থেকে মহারাষ্ট্রের উপকূল— প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব ‘সিক্রেট’ উপকরণ। শুধু পুদিনা বা ধনেপাতাই নয়, আজ জানাবো ভারতের ১৫টি এমন চাটনির কথা, যা আপনার স্বাদকোরককে দেবে এক অনন্য অভিজ্ঞতা।
১. রাজস্থানী রসুনের ঝাঁঝ
রাজস্থানে রসুন বাটার স্বাদটাই আলাদা। লঙ্কাকে দই বা ঘোলে ভিজিয়ে রেখে সেই মিশ্রণে রসুন বাটা হয় এবং শেষে ঘি দিয়ে দেওয়া হয় ফোড়ন। পরোটার সাথে এর জুড়ি নেই!
২. মহারাষ্ট্রের ঝাল ‘থেচা’ ও শুকনো নারকেল
বাদাম, কাঁচা লঙ্কা ও জিরা ভেজে তৈরি হয় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘থেচা’। আবার ভাদা পাও-এর সাথে আমরা যে লাল রঙের গুঁড়ো চাটনি পাই, তা তৈরি হয় শুকনো নারকেল, তিল ও কাশ্মীরি লঙ্কা দিয়ে।
৩. বাঙালির আভিজাত্য: কাসুন্দি
মাছের চপ বা শাকের সাথে বাঙালির কাসুন্দি বিশ্ববিখ্যাত। কালো ও হলুদ সর্ষের বীজ, ভিনেগার আর তেঁতুলের টক দিয়ে তৈরি এই তীব্র ঝাঁঝালো চাটনি বাঙালির পরিচয়।
৪. পাহাড়ের বিশেষ স্বাদ: উত্তরাখণ্ড ও হিমাচল
উত্তরাখণ্ডে জনপ্রিয় শণের বীজের (Hemp Seed) চাটনি। অন্যদিকে