ভোটের মুখে তুরুপের তাস! স্বাস্থ্যসাথীর পর এবার নয়া ধামাকা, মমতার ঘোষণায় স্বস্তিতে সাধারণ মানুষ

সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জুরি মেলা ভার। ‘দুয়ারে সরকার’ এবং ‘দুয়ারে রেশন’-এর আকাশছোঁয়া সাফল্যের পর এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবাসরীয় নির্বাচনী প্রচার সভা থেকে তিনি ঘোষণা করলেন রাজ্যের নতুন মেগা প্রকল্প— “দুয়ারে স্বাস্থ্য পরিষেবা”। এর ফলে ঘরের দোরগোড়াতেই এবার মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা।
কী এই ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’? মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে আসা হবে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যাঁরা যাতায়াত বা দীর্ঘ লাইনের ভয়ে হাসপাতালে যেতে পারেন না, তাঁদের জন্য এটি হবে এক আশীর্বাদ।
-
বাড়িতেই চিকিৎসা: প্রবীণ নাগরিক ও শিশুদের কথা মাথায় রেখে বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে।
-
হয়রানি মুক্তি: দীর্ঘ সময় হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
কৃষকদের জন্য বড় সুরক্ষা এদিনের সভা থেকে কৃষি ক্ষেত্র নিয়েও বিশেষ আশার কথা শুনিয়েছেন মমতা। বিশেষ করে আলু চাষিদের জন্য পৃথক বিমা ও ক্ষতিপূরণের কথা উল্লেখ করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও চাষিরা যাতে চরম আর্থিক ক্ষতির মুখে না পড়েন, তার জন্য রাজ্য সরকার পুরোপুরি পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
লক্ষ্য এবার কর্মসংস্থান যুব সমাজের জন্য কর্মসংস্থানের দিশা দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যুবসাথীদের জন্য কাজের ব্যবস্থা আমরা করবই।” বিভিন্ন সরকারি প্রকল্প এবং শিল্প ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ তৈরির পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার অঙ্গীকার করেন তিনি।
ভোটের উত্তাপের মাঝে মমতার এই একগুচ্ছ জনমুখী ঘোষণা যে সাধারণ মানুষের মনে বড় প্রভাব ফেলবে, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা।