IPL ২০২৬: ডাগআউটে ফোন ব্যবহার! আরসিবি ম্যাচে ফেঁসে গেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার?

আইপিএল ২০২৬-এর উত্তেজনার পারদ চড়তে না চড়তেই শুরু নতুন বিতর্ক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (RR) দুর্দান্ত জয়ের আনন্দের মাঝেই অস্বস্তিতে পিঙ্ক সিটি ক্যাম্প। দলের ডাগআউটে বসেই মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দারের বিরুদ্ধে। এই ঘটনাটি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়তেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তদন্তের নির্দেশ দিলেন সচিব দেবজিৎ সাইকিয়া

এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং একটি পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্ত চালানো হবে। ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে সাইকিয়া বলেন,

“ঘটনাটি আসলে কোথায় ঘটেছে এবং সত্যিই কোনো ফোন ব্যবহার করা হয়েছে কি না, তা আমাদের খতিয়ে দেখতে হবে। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।”

কী ঘটেছিল ডাগআউটে?

ভাইরাল হওয়া ফুটেজে দেখা গেছে, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ডাগআউটে বসে থাকা রোমি ভিন্ডার নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। শুধু তাই নয়, তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীকেও তাঁর ফোনের দিকে উঁকি দিতে দেখা যায়। আইপিএলের কড়া প্রোটোকল অনুযায়ী, যা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন: [মীরাটের ‘ভুত বাংলোর’ হাড়হিম করা সত্য! মেয়ের লাশের পাশে ৫ মাস কেন ঘুমালেন বাবা?]

পিএমওএ (PMOA) নিয়ম ও শাস্তির খাঁড়া

আইপিএলের ‘প্লেয়ার ও ম্যাচ কর্মকর্তা এলাকা’ (PMOA) প্রোটোকল অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগআউট এলাকায় মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্র ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। দুর্নীতি দমনের (Anti-Corruption) স্বার্থেই এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়।

তদন্তের স্বার্থে বিসিসিআই ওই ফোনটি বাজেয়াপ্ত করে স্ক্যান করতে পারে। এছাড়া ডাগআউটে থাকা ক্রিকেটারদেরও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে ম্যাচ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তি হতে পারে ম্যানেজারের।

আরও পড়ুন: [বিন্দুর রুশ পত্নীর কাছে হার মানবেন হিরোইনরাও! মা-মেয়ের ছবি দেখে চোখ কপালে নেটপাড়ার]

নজরে পরবর্তী ম্যাচ

সামনেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্যাচ। ক্রিকেট প্রেমীদের নজর এখন আইপিএল গভর্নিং কাউন্সিল ও এসিইউ (ACU)-র রিপোর্টের দিকে। রাজস্থান তাদের ম্যানেজারকে নিয়ে কোনো সাহসী সিদ্ধান্ত নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।