এপ্রিলে টানা ছুটির মেগা সুযোগ! মঙ্গল ও বুধবার বন্ধ সরকারি দফতর, জেনে নিন ক্যালেন্ডার

মার্চের ছুটির রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের সুখবর নিয়ে এল এপ্রিল মাস। চৈত্রের দাবদাহের মাঝেই সরকারি ক্যালেন্ডারে একগুচ্ছ ছুটির (Government Holiday) হাতছানি। আগামী সপ্তাহেই টানা দু’দিন সরকারি অফিস, আদালত এবং স্কুল-কলেজ বন্ধ থাকতে চলেছে। ফলে কর্মব্যস্ত জীবনের মাঝে কিছুটা স্বস্তি পেতে চলেছেন কর্মীরা।
নবান্ন প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার ডঃ বি আর আম্বেদকর জয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে সাধারণ ছুটি থাকবে। ওই একই দিনে চড়ক পুজো উপলক্ষ্যেও ছুটি কার্যকর থাকবে। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৫ এপ্রিল, বুধবার বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। ফলে মঙ্গল ও বুধবার টানা দু’দিন সরকারি ছুটি নিশ্চিত। তবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যদি মাঝের সোমবারটি (১৩ এপ্রিল) কেউ ছুটি ম্যানেজ করে নিতে পারেন, তবে শনি ও রবিবার মিলিয়ে টানা পাঁচ দিনের এক লম্বা ‘মিনি ভ্যাকেশন’ কাটানোর সুযোগ থাকছে।
উল্লেখ্য, নবান্ন ইতিমধ্যেই ২০২৬ সালের সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশ করেছে। এপ্রিলের পর মে মাসেও রয়েছে মে দিবস (১ মে) ও বুদ্ধ পূর্ণিমার (৮ মে) মতো ছুটি। তবে এ বছরের সেরা আকর্ষণ হলো দুর্গাপুজোর ছুটি। আগামী ১৫ অক্টোবর (চতুর্থী) থেকে ২৬ অক্টোবর (লক্ষ্মীপুজোর পর) পর্যন্ত টানা ২২ দিন ছুটির মেজাজে থাকবে রাজ্য। এছাড়া নভেম্বর মাসে কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষ্যেও ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। তবে বেশ কিছু উৎসব রবিবারে পড়ায় কপাল পুড়েছে অনেকেরই, সেই দিনগুলিতে আলাদা করে কোনও ছুটি মিলবে না।