ফিক্সড ডিপোজিটে মালামাল হওয়ার সুযোগ! এই সরকারি ব্যাঙ্কে টাকা রাখলেই কেল্লাফতে, এক ক্লিকেই জানুন লেটেস্ট রেট

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে আজও মধ্যবিত্তের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট বা FD। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সাম্প্রতিক মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর এল। কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখায় ব্যাঙ্কগুলোর স্থায়ী আমানতে সুদের হারও বর্তমানে স্থিতিশীল রয়েছে।
আপনি যদি এই মুহূর্তে আপনার জমানো টাকা ব্যাঙ্কে রেখে নিশ্চিত এবং মোটা অঙ্কের রিটার্ন পেতে চান, তবে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে তা দেখে নেওয়া জরুরি।
এক বছরের বিনিয়োগে সেরা কোন ব্যাঙ্ক?
অল্প সময়ের জন্য (১ বছর) টাকা রাখতে চাইলে বর্তমানে সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে টেক্কা দিচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।
-
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: সর্বোচ্চ ৬.৫০% সুদ।
-
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৬.৩০% রিটার্ন।
-
SBI, PNB এবং কানারা ব্যাঙ্ক: দিচ্ছে ৬.২৫% সুদ।
-
সতর্কতা: এই তালিকায় সবচেয়ে পিছিয়ে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, যেখানে ১ বছরের FD-তে মিলছে মাত্র ৫.৮৫% সুদ।
দীর্ঘমেয়াদী বিনিয়োগ: ৩ থেকে ৫ বছরের সেরা অপশন
দীর্ঘ সময়ের জন্য মূলধন গচ্ছিত রেখে যারা নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য ৩ এবং ৫ বছরের স্কিমগুলো সেরা।
-
৩ বছরের মেয়াদে: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৬.৩০% পর্যন্ত আকর্ষণীয় সুদ দিচ্ছে।
-
৫ বছরের মেয়াদে: দীর্ঘমেয়াদী বিনিয়োগে বাজিমাত করেছে ব্যাঙ্ক অফ বরোদা। তারা ৫ বছরের FD-তে ৬.৩০% সুদ দিচ্ছে। এছাড়া কানারা ব্যাঙ্ক দিচ্ছে ৬.২৫% রিটার্ন।
-
সবচেয়ে কম সুদ: দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের পারফরম্যান্স হতাশাজনক (৩ বছরে ৫.২৫% এবং ৫ বছরে মাত্র ৫.০০%)।