“Wi-fi রাউটারও বাস্তু মেনে রাখতে হয়”-নইলে সংসারে লাগতে পারে অশান্তি, জেনেনিন কেন?

বর্তমান যুগে অন্দরে চাল-ডাল বা নুন-তেলের মতোই অপরিহার্য হয়ে উঠেছে ওয়াইফাই (WiFi)। অফিসের কাজ হোক বা ওটিটি প্ল্যাটফর্মে বিনোদন— ইন্টারনেটের জাদুবক্স ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু আধুনিক এই যন্ত্রটি আপনার ঘরের ঠিক কোথায় বসে আছে, তা নিয়ে কখনও ভেবে দেখেছেন কি? বাস্তু বিশেষজ্ঞদের মতে, রাউটারের সঠিক অবস্থান শুধুমাত্র ঝোড়ো গতির ইন্টারনেট নিশ্চিত করে না, ঘরের ইতিবাচক শক্তির প্রবাহকেও সচল রাখে।
ভুল অবস্থানেই বাড়ে বিপত্তি! ইন্টারনেটের এই রাউটারটি বাড়িতে যেখানে-সেখানে বসিয়ে রাখলে সিগন্যাল যেমন দুর্বল হতে পারে, তেমনই বাস্তুশাস্ত্রমতে এটি পরিবারে অশান্তি আর আর্থিক অনটনও ডেকে আনতে পারে। রাউটার থেকে নির্গত তরঙ্গ যদি ভুল দিশায় সঞ্চালিত হয়, তবে পরিবারের সদস্যদের ওপর মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতা বাড়তে পারে।
কোন দিকে রাখবেন? বাস্তুবিদদের মতে, বাড়িতে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির প্রবাহ ঠিক রাখতে ওয়াইফাই রাউটারটি সবসময় ঘরের উত্তর-পূর্ব (ঈশান কোণ) বা উত্তর দিকে রাখা উচিত। এই দিকটিকে উন্নতির দিক হিসেবে গণ্য করা হয়। এখানে রাউটার রাখলে কাজের মানোন্নয়ন ও শ্রীবৃদ্ধি ঘটে।
সাবধান! যেখানে ভুলেও রাখবেন না:
-
শোওয়ার ঘর: খাটের একদম কাছে এই যন্ত্র রাখা স্বাস্থ্যের পক্ষে মোটেই শুভ নয়। এতে ঘুমের ব্যাঘাত হওয়ার পাশাপাশি মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে।
-
দক্ষিণ-পশ্চিম কোণ: বাড়ির এই অংশে রাউটার রাখলে পরিবারের খুদে সদস্যদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করেন অনেকে।
-
রান্নাঘর: ইলেকট্রনিক্স জিনিস রান্নাঘরের আগুনের কাছাকাছি রাখা বাস্তু ও নিরাপত্তা— উভয় দিক থেকেই ক্ষতিকারক।
ডিজিটাল দুনিয়ার পাশাপাশি অন্দরমহলের শান্তি ও সুস্বাস্থ্য অটুট রাখতে প্রযুক্তির সঙ্গেই বাস্তুবিধান মেনে সাজান আপনার ঘর।