“আজ রাতেই নিশ্চিহ্ন হবে একটি সভ্যতা!” ইরানকে ডোনাল্ড ট্রাম্পের ভয়ংকর হুঁশিয়ারি, কাঁপছে গোটা বিশ্ব
April 7, 2026

ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, বিশ্বজুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক। ইরানের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে কঠোর ও ভয়ংকর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প সাফ জানিয়েছেন, আজ রাতেই কয়েক হাজার বছরের পুরনো একটি সভ্যতা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
“আজকের রাত ইতিহাসের দীর্ঘতম”
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, “আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা শেষ হয়ে যাবে, যা আর কখনও ফিরে আসবে না। আমি এটা চাই না, কিন্তু সম্ভবত এটাই ঘটবে।” তিনি আজকের রাতকে বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের “সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের এই বার্তার পর বিশ্বজুড়ে তেলের বাজারে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।