লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘দুর্গা সম্মান’! মহিলাদের জন্য মাসে ২০০০ টাকা ও বিনামূল্যে বাস সফরের প্রতিশ্রুতি কংগ্রেসের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মন টানতে মেগা ইস্তেহার প্রকাশ করল জাতীয় কংগ্রেস। ‘৫ গ্যারান্টি’ শীর্ষক এই ইস্তেহারে মূলত সামাজিক নিরাপত্তা এবং আর্থিক সহায়তার ওপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং স্বাস্থ্যসাথীর পাল্টা হিসেবেই কংগ্রেসের এই কর্মসূচি।

একনজরে কংগ্রেসের ‘৫ গ্যারান্টি’:

১. দুর্গা সম্মান (নারীশত্তি):

  • ১৮ থেকে ৫৯ বছর বয়সী মহিলাদের জন্য মাসে ২০০০ টাকা সম্মান ভাতা।

  • সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত।

  • নারী সুরক্ষায় ফাস্ট ট্র্যাক কোর্ট এবং সুদমুক্ত ঋণের সুবিধা।

২. কৃষক সম্মান:

  • ভূমিহীন ও প্রান্তিক চাষিদের বছরে ১৫,০০০ টাকা সরাসরি সহায়তা।

  • চাষের কাজে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি।

  • জঙ্গলমহলে সেচ উন্নয়ন ও চা শ্রমিকদের বাসস্থানের অধিকার।

৩. বিশ্বমানের স্বাস্থ্য সুরক্ষা:

  • ডা: বিধান চন্দ্র রায়ের নামে ‘স্বাস্থ্য কার্ড’। প্রতিটি পরিবারের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা।

  • জেলা হাসপাতালে বিনামূল্যে ক্যানসার ও ডায়ালাইসিস চিকিৎসা।

৪. যুব সম্মান ও কর্মসংস্থান:

  • প্রথম ক্যাবিনেট বৈঠকেই সমস্ত সরকারি শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি।

  • প্রতিটি জেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সেন্টার স্থাপন ও ইন্টার্নশিপের সুযোগ।

৫. শিক্ষার আলো:

  • স্নাতক স্তর (UG) পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা।

  • স্কুল স্তরে ইংরেজি এবং সংবিধান পাঠ অন্তর্ভুক্তিকরণ।

  • উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয়।

রাজনৈতিক চাপানউতোর

কংগ্রেসের এই ‘৫ গ্যারান্টি’ নিয়ে ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চর্চা শুরু হয়েছে। একদিকে যখন কংগ্রেস দাবি করছে এটি ‘বিধান রায়ের বাংলা’ গড়ার অঙ্গীকার, তখন বিরোধীরা একে ‘ভোটের ললিপপ’ বলে কটাক্ষ করতে ছাড়ছে না। তবে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে ২০০০ টাকার নারী ভাতা এবং ১০ লক্ষের স্বাস্থ্যবিমা নিয়ে বেশ কৌতূহল দেখা যাচ্ছে।