কেরলে কি উল্টে যাবে পিনারাই বিজয়নের সিংহাসন? CNN-News18-এর সমীক্ষায় কংগ্রেসের বিরাট কামব্যাক!

দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য কেরলে কি এবার বাম শাসনের অবসান হতে চলেছে? নাকি টানা তৃতীয়বার ইতিহাস গড়বে এলডিএফ (LDF)? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে CNN-News18 এবং VoteVibe-এর যৌথ “ভোট ট্র্যাকার” সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য। যেখানে দেখা যাচ্ছে, পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ (UDF)-এর মধ্যে লড়াই হতে চলেছে সেয়ানে সেয়ানে।

আসনের সমীকরণ: কাঁটায় কাঁটায় টক্কর সমীক্ষা অনুযায়ী, ১৪০ আসনের কেরল বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ৭১টি আসন। কিন্তু ওপিিনয়ন পোলের ফল বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি:

  • ইউডিএফ (UDF): ৬৪-৭৪টি আসন (কংগ্রেস জোট সামান্য এগিয়ে থাকার ইঙ্গিত)।

  • এলডিএফ (LDF): ৬৩-৭৩টি আসন (বাম দুর্গে ফাটল ধরার সম্ভাবনা)।

  • এনডিএ (NDA): ০-২টি আসন (বিজেপি জোটের ভোট শতাংশ বাড়লেও আসন সংখ্যা তলানিতেই)।

মুখ্যমন্ত্রী পদে পছন্দের লড়াই: সমীক্ষার সবচেয়ে চমকপ্রদ অংশ হলো মুখ্যমন্ত্রী পদের লড়াই। বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিরোধী দলনেতা ভি.ডি. সতীশান—দুজনকেই সমানভাবে পছন্দ করছেন ভোটাররা। দুজনেই পেয়েছেন ২৯% সমর্থন। এছাড়াও পছন্দের তালিকায় রয়েছেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর (১০.৮%), সিপিএম-এর কে.কে. শৈলজা (৯.৩%) এবং কংগ্রেসের শশী থারুর (৮.৪%)।

ভোটের নির্ঘণ্ট: আগামী ৯ এপ্রিল কেরলে এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গোটা দেশ তাকিয়ে রয়েছে ৪ মে-র দিকে, সেদিনই জানা যাবে কেরলবাসী কাকে বেছে নিল। ২০২১-এর নির্বাচনে বামেরা ৯৯টি আসন নিয়ে রেকর্ড গড়লেও, এবার পাঁচ বছরের প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া কংগ্রেসকে অক্সিজেন দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এক নজরে ওপিিনয়ন পোল ২০২৬:

  • ইউডিএফ: সরকার গড়ার দোরগোড়ায়।

  • এলডিএফ: জয়ের হ্যাটট্রিক নিয়ে অনিশ্চয়তা।

  • এনডিএ: ১-৫% ভোট বৃদ্ধির সম্ভাবনা।