গত ২ মাসে ৩০ হাজার টাকা পতন! এবার কি সোনার বাজারে বড় ধস? বিশেষজ্ঞরা যা বলছেন

আপনি কি পয়লা বৈশাখ বা বিয়ের জন্য সোনা কেনার কথা ভাবছেন? তবে একটু দাঁড়ান! বাজারের সাম্প্রতিক ট্রেন্ড এবং বিশেষজ্ঞদের দেওয়া পূর্বাভাস আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। গত দুই মাসে সোনার দাম প্রায় ১৯ শতাংশ কমেছে, যা টাকার অঙ্কে প্রায় ৩০ হাজার টাকারও বেশি। এক সময় ১ লক্ষ ৭৮ হাজার টাকায় পৌঁছানো ২৪ ক্যারেট সোনা এখন দেড় লক্ষের নিচে ঘোরাফেরা করছে।
গত এক সপ্তাহের রোলার-কোস্টার রাইড গত ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে সোনার দামে তীব্র ওঠানামা দেখা গিয়েছে। এক নজরে দেখে নিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামের গতিপথ:
-
৩০ মার্চ: ১,৪৪,১২০ টাকা
-
৩১ মার্চ: ১,৪৭,০০০ টাকা
-
১ এপ্রিল: ১,৪৯,০৬০ টাকা
-
২ এপ্রিল: ১,৪৮,৫০০ টাকা
-
৩ এপ্রিল: ১,৪৮,৬১০ টাকা
-
৪ এপ্রিল: ১,৪৮,৭০০ টাকা
এই ওঠানামা দেখে সাধারণ ক্রেতাদের মনে হতে পারে দাম হয়তো আবার বাড়বে। কিন্তু বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক ব্যাঙ্ক জেপি মর্গ্যান (JP Morgan)-এর পূর্বাভাস বলছে অন্য কথা।
নাতাশা ক্যানেভার বিষ্ফোরক দাবি জেপি মর্গ্যানের গ্লোবাল কমোডিটি স্ট্র্যাটেজি টিমের প্রধান নাতাশা ক্যানেভা মনে করেন, সোনা যে সব কারণে প্রভাবিত হয়, সেই কারণগুলো এখনও শক্তিশালী। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।
ভারতীয় মুদ্রায় এর প্রভাব কী? বিশেষজ্ঞদের মতে, নাতাশার এই পূর্বাভাসকে যদি ভারতীয় বাজারের প্রেক্ষাপটে বিচার করা হয়, তবে ২০২৬-এর শেষে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার টাকার আশেপাশে নেমে আসতে পারে। অর্থাৎ, বর্তমান দামের তুলনায় আরও বড় পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিনিিয়োগকারীদের জন্য টিপস: বাজারে এখন এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। একদিকের ভূ-রাজনৈতিক পরিস্থিতি সোনাকে উসকে দিচ্ছে, অন্যদিকে ডলারের শক্তি ও মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত দাম টেনে নামাচ্ছে। তাই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য ‘ধীরে চলো’ নীতিই শ্রেয় হতে পারে।
সতর্কবার্তা: সোনা বা শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।