Gold & Silver:”রুপো সস্তা প্রায় ৩০০০ টাকা”-জেনেনিন আজ কত দাম কমল সোনার?

সপ্তাহের শুরুতেই সোনা ও রুপোর বাজারে বড়সড় ধস! সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) খুলতেই দেখা গেল লগ্নিকারীদের জন্য অবাক করা ছবি। বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও ভারতের বাজারে হুহু করে কমেছে দুই মূল্যবান ধাতুর দাম। আগের দিনের তুলনায় রুপোর দাম কেজিতে ২৮০০ টাকারও বেশি এবং সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৩০০ টাকার বেশি কমেছে।
রুপোর দামে ঐতিহাসিক পতন!
রুপোর বাজারে পতনের গ্রাফটা সবথেকে বেশি চমকে দেওয়ার মতো। এমসিএক্স-এ সোমবার লেনদেন শুরু হতেই প্রতি কেজি রুপোর দাম ২,২৯,৬৫১ টাকায় নেমে আসে।
-
সর্বোচ্চ স্তর থেকে পতন: রুপোর সর্বকালের সর্বোচ্চ দাম ছিল প্রতি কেজিতে ৪,৩৯,৩৩৭ টাকা। সেই তুলনায় বর্তমান দাম প্রায় ২,০৯,৬৮৬ টাকা কম! অর্থাৎ রূপো এখন আক্ষরিক অর্থেই তার পিক পয়েন্ট থেকে অর্ধেক দামে মিলছে।
সোনার বাজারেও নিম্নমুখী ট্রেন্ড
রুপোর পথ অনুসরণ করে সোনাও আজ সস্তা হয়েছে। গত বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার ফিউচার ১,৪৯,৬৮০ টাকায় বন্ধ হলেও সোমবার তা ১,৪৮,২৯৮ টাকায় খোলে। অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম ১৩৮২ টাকা কমেছে। সোনার সর্বকালের সর্বোচ্চ দাম (২,০২,৯৮৪ টাকা) থেকে বর্তমান দাম প্রায় ৫৪,৬৮৬ টাকা কম।
আজ কলকাতায় সোনার দর (৬ এপ্রিল, ২০২৬)
কলকাতার বাজারেও আজ সোনার দাম বেশ খানিকটা কমেছে। দেখে নিন আজকের রেট:
| ক্যাটাগরি | আজকের দাম (প্রতি গ্রাম) | দাম কমেছে (গ্রামে) |
| ২৪ ক্যারেট (৯৯.৯%) | ১৪,৯১৩ টাকা | ১৮০ টাকা |
| ২২ ক্যারেট (৯১.৬%) | ১৩,৬৭০ টাকা | ১৬৫ টাকা |
| ১৮ ক্যারেট (৭৫%) | ১১,১৮৫ টাকা | ১৩৫ টাকা |
| রুপো (প্রতি কেজি) | ২,৫০,০০০ টাকা | — |
বিশ্বজুড়ে উত্তেজনা, তবুও কেন সস্তা সোনা?
সাধারণত যুদ্ধ বা ভূ-রাজনৈতিক অস্থিরতার সময় সোনা-রুপোর দাম বাড়ে। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং ইরানের ওপর ট্রাম্পের হুমকির মধ্যেও দাম কমায় অবাক বিশেষজ্ঞরা। এর প্রধান কারণগুলি হলো:
-
ডলারের শক্তি: বিশ্ববাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় সোনা-রুপোর ওপর চাপ বাড়ছে।
-
অপরিশোধিত তেল: তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছানোয় মুদ্রাস্ফীতির আশঙ্কায় মানুষ হাতে নগদ টাকা রাখাকেই বেশি নিরাপদ মনে করছেন।
-
মুনাফা লাভ: দীর্ঘ ছুটির পর বাজার খোলায় অনেকেই শেয়ার বা সোনা বিক্রি করে মুনাফা ঘরে তুলছেন।
পরামর্শ: সোনা বা রুপোয় বড় অঙ্কের বিনিয়োগের আগে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নিন। তবে বর্তমান পতন কি বিনিয়োগের সুবর্ণ সুযোগ? উত্তর খুঁজছে আমজনতা।