স্লো ল্যাপটপ নিয়ে নাজেহাল? মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন সুপারফাস্ট ‘ক্রোমবুক’, খরচ হবে শূন্য টাকা!

আপনার পুরনো ল্যাপটপটি কি অন হতে পাঁচ মিনিট সময় নিচ্ছে? ব্রাউজার খুললেই হ্যাং হয়ে যাচ্ছে? সাধ থাকলেও সাধ্যের অভাবে নতুন ল্যাপটপ কিনতে পারছেন না? চিন্তা নেই, আপনার সেই লক্কড়-ঝক্কড় ল্যাপটপই এখন চলবে সুপারকার-এর গতিতে। গুগলের ‘ChromeOS Flex’ ব্যবহার করে আপনি আপনার পুরনো উইন্ডোজ ল্যাপটপকে খুব সহজেই একটি ‘Chromebook’-এ রূপান্তর করতে পারেন। ক্রোমবুক মূলত ক্লাউড-নির্ভর হওয়ায় এটি কম র‍্যাম এবং পুরনো প্রসেসরেও অত্যন্ত দ্রুত কাজ করে।

কী কী সুবিধা পাবেন? ক্রোমবুক মূলত ইন্টারনেট ও ওয়েব-নির্ভর কাজের জন্য সেরা। আপনি ঝড়ের গতিতে ব্রাউজিং, ইউটিউব দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, গুগল ড্রাইভের কাজ বা অনলাইন এডিটিং করতে পারবেন। ল্যাগিং বা হ্যাং হওয়ার সমস্যা এক নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে।

কী কী প্রয়োজন?

  • একটি পুরনো ল্যাপটপ (৬৪-বিট প্রসেসর)।

  • কমপক্ষে ৮ জিবি-র একটি ইউএসবি পেনড্রাইভ।

  • ইন্টারনেট সংযোগ এবং গুগল ক্রোম ব্রাউজার।

ধাপে ধাপে কনভার্ট করার নিয়ম:১. পেনড্রাইভ তৈরি: প্রথমে অন্য একটি সচল কম্পিউটার থেকে ‘Chromebook Recovery Utility’ এক্সটেনশনটি ডাউনলোড করুন। সেখানে ‘ChromeOS Flex’ সিলেক্ট করে আপনার পেনড্রাইভটিকে একটি বুটেবল ইনস্টলার হিসেবে তৈরি করে নিন। ২. বুট মেনু: এবার পুরনো ল্যাপটপটিতে পেনড্রাইভটি লাগিয়ে পাওয়ার অন করুন এবং বুট কি (F12 বা F10) প্রেস করে ইউএসবি ড্রাইভটি সিলেক্ট করুন। ৩. ট্রায়াল ও ইনস্টলেশন: স্ক্রিনে ‘Welcome’ মেসেজ এলে ‘Try it first’ অপশনে গিয়ে দেখে নিতে পারেন কেমন কাজ করছে। পছন্দ হলে ‘Install ChromeOS Flex’ বাটনে ক্লিক করুন।

সতর্কতা: এই প্রক্রিয়ায় ল্যাপটপের আগের সমস্ত ডেটা মুছে যাবে, তাই প্রয়োজনীয় ফাইল আগেভাগেই ব্যাকআপ নিয়ে রাখুন। ব্যাস! এবার আপনার পুরনো ল্যাপটপটি ব্যবহারের জন্য একদম নতুন ক্রোমবুকের মতোই তৈরি।