২২ ও ২৪ ক্যারেট সোনার আজকের বাজারদর! দিল্লি থেকে মুম্বই, একনজরে দেখে নিন তালিকা

সোনার দামের দৌড় থামার নামই নিচ্ছে না। গত কয়েক মাস ধরে ক্রমাগত বাড়তে বাড়তে সোনার দাম এখন আকাশছোঁয়া। গতকালের তুলনায় আজ অর্থাৎ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ তারিখে সোনার দাম ফের বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সোনার দাম দেড় লাখের (প্রতি ১০ গ্রাম) গণ্ডিতে ঘোরাফেরা করছে। বিয়ের মরসুমের আগে এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের।

কলকাতায় আজকের সোনার দাম (প্রতি ১ গ্রাম):

  • ২২ ক্যারেট: ১৩,৮৩৫ টাকা (গতকাল ছিল ১৩,৬৫৫ টাকা)

  • ২৪ ক্যারেট: ১৫,০৯৩ টাকা (গতকাল ছিল ১৪,৮৯৭ টাকা)

দেশের অন্যান্য প্রধান শহরে আজকের দর (প্রতি ১ গ্রাম):

শহর ২২ ক্যারেট (আজ) ২৪ ক্যারেট (আজ)
দিল্লি ১৩,৮৫০ টাকা ১৫,১০৮ টাকা
মুম্বই ১৩,৮৩৫ টাকা ১৫,০৯৩ টাকা
চেন্নাই ১৩,৮৫০ টাকা ১৫,১০৯ টাকা
বেঙ্গালুরু ১৩,৮৩৫ টাকা ১৫,০৯৩ টাকা
আমেদাবাদ ১৩,৮৪০ টাকা ১৫,০৯৮ টাকা
হায়দরাবাদ ১৩,৮৩৫ টাকা ১৫,০৯৩ টাকা
লখনউ ১৩,৮৫০ টাকা ১৫,১০৮ টাকা
সুরাট ১৪,২৮৫ টাকা ১৫,০৯৮ টাকা

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির জেরে সোনার এই উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিকট ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা খুবই কম। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে বর্তমান বাজারদর যাচাই করে নেওয়া জরুরি।