সচিনের স্বপ্নপূরণ আর যুবরাজের লড়াই! নীল জার্সির দ্বিতীয়বার বিশ্বজয়ের স্মৃতিতে ভাসছে দেশ
April 2, 2026

আজ ২রা এপ্রিল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে এই তারিখটি সোনার অক্ষরে লেখা। ঠিক ১৫ বছর আগে, ২০১১ সালের এই দিনেই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ১৯৮৩ সালের পর দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল টিম ইন্ডিয়া।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। মাহেলা জয়বর্ধনের শতরান ভারতকে চাপে ফেলে দিয়েছিল। রান তাড়া করতে নেমে দ্রুত সচিন ও সহবাগকে হারিয়ে যখন কাঁপছিল ভারত, তখনই রুখে দাঁড়ান গৌতম গম্ভীর (৯৭) ও অধিনায়ক এমএস ধোনি (৯১*)। ধোনির সেই জয়সূচক ছক্কা আজও প্রতিটা ভারতবাসীর চোখের সামনে ভাসে। টুর্নামেন্ট সেরা হয়েছিলেন ক্যানসারকে জয় করা লড়াকু যুবরাজ সিংহ। আজ সেই বীরত্বের ১৫ বছর পূর্তিতে আবেগপ্রবণ গোটা দেশ।