ঘরে বসেই মিনিট কয়েকে ঠিক করুন প্যান-আধার নাম, জানুন সংশোধনের সহজ পদ্ধতি

আপনি কি আপনার প্যান (PAN) এবং আধার (Aadhaar) কার্ডের তথ্য মিলিয়ে দেখেছেন? যদি দুটিতে আপনার নামের বানানে সামান্যতম পার্থক্যও থাকে, তবে বড় বিপদে পড়তে পারেন আপনি। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, প্যান এবং আধারে নামের বানান হুবহু না মিললে আপনার প্যান কার্ডটি ‘অকার্যকর’ বা ‘নিষ্ক্রিয়’ (Inoperative) করে দেওয়া হতে পারে।
প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) দাখিল করতে পারবেন না। শুধু তাই নয়, ব্যাংকিং লেনদেন, ঋণ নেওয়া, ক্রেডিট কার্ড বা শেয়ার বাজারে বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ আর্থিক কাজগুলোও আটকে যাবে। অনেকেরই আধারে একরকম নাম আর প্যানে নামের আদ্যক্ষর (যেমন: Kumar বনাম K.) থাকে, যা এখন আর গ্রাহ্য হবে না। তবে চিন্তার কারণ নেই, UIDAI বা NSDL-এর পোর্টালে গিয়ে ঘরে বসেই আপনি এই ভুল সংশোধন করতে পারেন। আধার আপডেট করতে ওটিপি (OTP) ও প্যান কার্ডের স্ক্যান কপি লাগবে। অন্যদিকে প্যান সংশোধন করতে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। সংশোধন হয়ে গেলে আয়কর দপ্তরের পোর্টালে গিয়ে অতি অবশ্যই ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ চেক করে নিন।