বক্স অফিসে মেগা মহাযুদ্ধ! ‘ধুরন্ধর ২’-এর অশ্বমেধের ঘোড়া থামাতে ময়দানে অক্ষয়-রাম চরণ!

প্রেক্ষাগৃহে এখন শুধুই ‘ধুরন্ধর ২’-এর জয়গান। রণবীর সিং ও আদিত্য ধরের এই স্পাই থ্রিলার বক্স অফিসে কার্যত সুনামি এনেছে। তবে এপ্রিল মাস শুরু হতেই লড়াই আর সহজ থাকছে না। এতদিন বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রাজকীয় মেজাজে ব্যবসা করেছে এই ছবি, কিন্তু এবার লাইন দিয়ে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার ও রাম চরণের মতো সুপারস্টারদের হাই-ভোল্টেজ সিনেমা। এক নজরে দেখে নিন এপ্রিলের সেই তালিকা যা কাঁপাতে পারে বক্স অফিস:
-
চিরঞ্জীব হনুমান – দ্য ইটারনাল (২ এপ্রিল): ভারতের চলচ্চিত্র ইতিহাসে বিপ্লব ঘটিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি। এটি দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা যা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি। ভগবান হনুমানের শৈশব থেকে রামভক্ত হয়ে ওঠার এই যাত্রা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।
-
ভূত বাংলা (১০ এপ্রিল): দীর্ঘ কয়েক বছর পর ফের পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয় কুমার। এটি একটি হরর-কমেডি। এক ভৌতিক প্রাসাদ, যেখানে বিয়ে করা নিষেধ—এমন অদ্ভুত প্রেক্ষাপটে অক্ষয় কুমারের সাথে দেখা যাবে পরেশ রাওয়াল, টাব্বু ও রাজপাল যাদবকে।
-
ডাকাত (১০ এপ্রিল): দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আদিভি শেষ ও মৃণাল ঠাকুরের রোমান্টিক অ্যাকশন থ্রিলার। হিন্দি ও তেলুগু দুই ভাষাতেই মুক্তি পাচ্ছে এটি। প্রাক্তন দুই প্রেমিকের ডাকাতি ও প্রতিশোধের এই টানটান গল্প ‘ধুরন্ধর ২’-এর বড় প্রতিযোগী হতে পারে।
-
জিনি ওয়েডস সানি ২ (২৪ এপ্রিল): ‘টুয়েলভথ ফেল’ খ্যাত মেধা শঙ্করের এটিই প্রথম বড় মুক্তি। বিপরীতে রয়েছেন অবিনাশ তিওয়ারি। হালকা চালের এই রোমান্টিক সিক্যুয়েলটি মাসের শেষে তরুণ প্রজন্মকে হলমুখী করবে বলে আশা করা হচ্ছে।
এখন দেখার, ‘ধুরন্ধর ২’-এর দাপট বজায় থাকে নাকি অক্ষয়ের কমেডি বা রাম চরণের প্রোডাকশন টেক্কা দেয় রণবীরকে।